সর্বশেষ :
Home / সারাদেশ / কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর খাজারডেক এলাকায় বৃহস্পতিবার সকালে ট্রেনের নিচে কাটা পড়ে শাহিনা আক্তার নামে এক নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে।

 

নিহত হলেন, কুড়িগ্রাম জেলার রাজিব পুর থানার জোয়ানী পাড়া গ্রামের আব্দুর রহমানের স্ত্রী শাহিনা আক্তার( ৪৫)।

 

এলাকাবাসী সূএে জানা যায়, উপজেলার কালামপুর এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে শাহিনা আক্তারের মৃত্যু ঘটেছে। শাহিনা আক্তার মানসিক রোগী ছিলেন। তাই স্বামীর সাথে নিজ গ্রাম থেকে চার দিন পূর্বে মোস্তাফিজুর রহমান বড় ভাইয়ের বাসায় কালিয়াকৈরের কালামপুর খাজারডেক চিকিৎসার জন্য আশা হয়। বৃহস্পতিবার সকালে হঠাৎ বাসায় কাওকে না জানিয়ে বাসা থেকে বের হয়ে শাহিনা আক্তার কালামপুর খাজারডেক এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যুর ঘটনা ঘটেছে।

জয়দেবপুর বেলওয়ে ইনর্চাজ সেতাফুর রহমান জানান,ট্রেনের নিচে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে এই বিষয়টি তিনি নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!