সর্বশেষ :
Home / সারাদেশ / জলঢাকায় ১শত বোতল ফেনসিডিল সহ দুই জন গ্রেফতার

জলঢাকায় ১শত বোতল ফেনসিডিল সহ দুই জন গ্রেফতার

 

 

 

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান

 

জলঢাকা, নীলফামারী, প্রতিনিধিঃ

 

 

নীলফামারীর জলঢাকায় ১০০ বোতল ফেনসিডিল  সহ দুই মাদক কারবারি  আটক সহ মাদক বহন কাজে ব্যাবহৃত একটি ডিসকভার মটর সাইকেল  জব্দ করেছে থানা পুলিশ।

 

 

রবিবার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ

 

উপজেলার কৈমারী বাজার এলাকায় চেকপোস্ট  বসিয়ে অভিযান চালিয়ে  তাদের আটক করে।

 

আটককৃতরা হলেন লালমনিহাটের হাতীবান্ধা কিসামত নোহালী এলাকার আবু বক্কর এর  ছেলে রফিকুল ইসলাম  (৪০) ও কালীগঞ্জ আলুটারী এলাকার ইসমাইল হোসেনের ছেলে  আমিনুর রহমান  (২৭)।

 

থানার সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে এস আই আবু বক্কর সিদ্দিক  এর নেতৃত্বে সক্রিয় পুলিশের একটি দল

 

গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার কৈমারী বাজার সংলগ্ন কৈমারী হতে গঙ্গাচড়া,  রংপুরগামী পাকা রাস্তার উপর

 

পুলিশ চেকপোষ্টের মাধ্যমে অভিযান চালিয়ে ১০০ বোতল ফেনসিডিল সহ হাতেনাতে দুই জন কে আটক করা সহ ডিসকাভার মোটরসাইকেল জব্দ করে।আটককৃত ফেনসিডিলের বর্তমান  বাজার মূল্য ১ লক্ষ  টাকা।

 

জলঢাকা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মজুমদার জানান গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।  মাদক বিরোধী অভিযান জলঢাকায় অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!