জলঢাকা নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর জলঢাকায় আ,লীগ নেতা পরিচয়ে ও দলীয় প্রভাব দেখিয়ে অবৈধভাবে মেশিন দিয়ে বালু উত্তোলন।
রবিবার বিকালে সারেজমিনে গিয়ে দেখা ও জানা যায় উপজেলার ধর্মপাল ইউনিয়নের ৭নং ওয়ার্ড ( কালিগঞ্জ মোড় হতে চৌরঙ্গী মোড় যাওয়ার ক্যানেলের সড়কটির চৌরঙ্গী মোড়ের আগে সাবেক ইউপি সদস্য বাড়ির এলাকায় নাজমুল কবিরাজ নামে এক ব্যক্তি মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে আ,লীগ দলীয় প্রভাব দেখিয়ে।
এ দিকে নিজেকে আওয়ামী লীগ নেতা পরিচয় দিয়ে ও উপজেলা চেয়ারম্যানের প্রভাব দেখিয়ে নাজমুল কবিরাজ বলেন আমি পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সাংগঠনিক সম্পাদক আমি মেশিন দিয়ে বালু উত্তোলন করছি তাতে আপনাদের কি । আমার কেউ কিছু করতে পারবে না।সহ বিভিন্ন ধরনের হুমকি দেন। এলাকাবাসী জানান সে আগে জামায়াত করত আর এখন আমীলীগ নেতা হইছে।তাই তারে কিছু বলা যায় না। বললে বিভিন্ন ধরনের হুমকি দেয়। তাই ভয়ে কেউ কিছু তারে বলে না।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার ভুমি বলেন বিষটি দেখছি
projonmo21.com Popular bangla online newsportal