সর্বশেষ :
Home / সারাদেশ / ঈদ যাত্রা হবে স্বস্তির –হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি

ঈদ যাত্রা হবে স্বস্তির –হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি

নিজস্ব প্রতিবেদক:

ঈদুল ফেতরের ছুটিতে ঈদ যাত্রায় ঘর মুখো যাত্রীদের নিরাপদে বাড়ি যেতে বৃহস্পতিবার(১৩জুন) দুপুরে গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রা এলাকা পরির্দশনে এসে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন খান বলেছেন, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ঈদ যাত্রা হবে স্বস্তির । ঈদের মধ্যে মলম পার্টি ও একটি প্রতারক চক্র বিভিন্ন জায়গায় ত্রাস করে সেই ক্ষেত্রেও বাংলাদেশ পুলিশের সকল সদস্য সতর্ক রয়েছে। সব স্থানেই পুলিশ নজরদারি রয়েছে তাদেরকে পেলে আটক করে থাকি। আপনাদের প্রতি আহ্বান এ ধরনের আলামত থাকলে কর্তব্যরত পুলিশদের সাথে সাথে জানাবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এসময় সাংবাদিকদের আরো জানান বরবরের মতোই এবারেও ঈদ যাত্রা স্বস্তির হবে চন্দ্রা এলাকাসহ সহাসড়ক জুড়েই রয়েছে কঠোর নিরাপত্তা জোরদার ।যাত্রীদের র্নিভিগ্নে বাড়ি পৌছাতে নিরাপত্তায় নিয়োজিত রয়েছে হাইওয়ে পুলিশ,জেলা পুলিশ ,থানা পুলিশ ও সাদা পোষাকেও থাকবে আইন শৃংঙ্খলা বাহিনী ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, ঢাকা রেঞ্জের ডিআইজি মাহফুজুর রহমান , এডিশনাল ডিআইজি বরকতউল্লাহ খান, অতিরিক্ত আইজিপি শামসুল ইসলাম , এডিশনাল এসপি নাজমুল সাকিব খান,কালিয়াকৈর থানার ওসি এএফএম নাসিম, নাওজোড় থানার ওসি শাহাদাত হোসেন সহ পুলিশের বিভিন্ন কর্মকর্তারা।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!