সর্বশেষ :
Home / সারাদেশ / কালীগঞ্জে ৬ পরিবার পেলেন জমিসহ ঘর

কালীগঞ্জে ৬ পরিবার পেলেন জমিসহ ঘর

 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় গাজীপুরের কালীগঞ্জে ভূমিহীন ও গৃহহীন ৬ পরিবার পেলেন দুই শতাংশ জমির উপর নির্মিত দুই কক্ষ বিশিষ্ট সেমিপাকা ঘর। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে ওই উপকারভোগীদের মাঝে জমি ও ঘরের যাবতীয় কাগজপত্র হস্তান্তর করেন উপজেলা প্রশাসন।

উপজেলার তুমলিয়া ইউনিয়নের সোমবাজার আশ্রয়ণ প্রকল্পে ওই ৬ পরিবার জন্য নতুন ঘর নির্মাণ করে তাদের বসবাসের ব্যবস্থা করা হয়েছে। এর আগে উপজেলার বক্তারপুর ইউনিয়নের বক্তারপুর ও মাঝুখান, তুমলিয়া ইউনিয়নের রাজনগর এবং সোমবাজার আশ্রয়ণ প্রকল্পে ভূমিহীন ও গৃহহীন ১৪৯ জন পরিবার ঘর পেয়ে বসবাস করছেন। এরই সাথে নতুন করে যোগ হয়েছেন আরোও ৬টি পরিবার। কালীগঞ্জ উপজেলায় ভূমিহীন ও গৃহহীন ১৫৫পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার ঘর দিয়ে তাদের উন্নত জীবন নিশ্চিত করা হয়েছে।

এই সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এসএম ইমাম রাজী টুলু, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আমজাদ হোসেন স্বপন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নূরী তাসমিন ঊর্মি, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জুয়েনা আহমেদ, তুমলিয়া ইউপি চেয়ারম্যান আবু বকর বাক্কু, মোক্তারপুর ইউপি চেয়ারম্যান এসএম আলমগীর হোসেন, উপজেলা সমবায় অফিসার মো.আতাউর রহমান, উপজেলা প্রকল্প অফিসার আবুল কালাম আজাদ প্রমুখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!