সর্বশেষ :
Home / সারাদেশ / কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় পাঠাও চালক নিহত

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় পাঠাও চালক নিহত

 

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক দোকান পাড় এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে সোমবার রাতে সাড়ে নয়টার দিকে মোটরসাইকেল ও ট্রাক সংঘর্ষে আবু সাঈদ (৩০)মোটরসাইকেল এর চালক নিহত হয়েছেন।

নিহত যুবক হলেন সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা গ্রামের সামজুদ্দৌহার ছেলে। তিনি কোনাবাড়ি এলাকায় বাড়া বাসায় থেকে মোটরসাইকেল পাঠাও চালাতেন।

স্থানীয়রা ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে রাত সাড়ে নয়টার দিকে চন্দ্রা এলাকা থেকে মটরসাইকেলে করে যাত্রী নিয়ে গাজীপুর চৌরাস্তার দিকে যাচ্ছিলেন এমন অবস্থা মৌচাক নিশ্চিন্তপুর দোকানপাড়া এলাকায় পৌঁছালে একটি মিনি ট্রাক(ঢাকা মেট্রো ট ২০-৪৭৯৬) পিছনে ধাক্কা দিলে ঘটনাস্থলে ওই পাঠাও চালক নিহত হন। পরে খবর কি ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ এই ঘটনায় ঘাতক মিনি ট্রাকটিকে আটক করেছে পুলিশ।এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াদীন। নাওজোর হাইওয়ে পুলিশের ওসি শাহাদাত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!