নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের সলংগা গ্রামে শনিবার বিকেলে বন বিভাগের মামলার ভয়ে আজিম উদ্দিন (৪৫) নামের এক কৃষক আত্মহত্যা করেছেন। রাতেই পুলিশ নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল করেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছেণ। নিহত কৃষক হলেন,উপজেলার সলঙ্গা এলাকায় ইনছেত আলী ছেলে আজিম উদ্দিন (৪৫)।
পুলিশ, বনবিভাগ ও এলাকাবাসী জানান, উপজেলার সলংগা গ্রামের তিন শতাধিক পরিবার দীর্ঘ ৯০-৯৫ বছর আগে বন জঙ্গল পরিস্কার করে বসতি গড়ে তোলেন। এই এলাকার জমিগুলো বলিয়াদি জমিদার ও শ্রীফলতলী জমিদারের অর্ধীনে থাকলেও গত ১৯৬৪ সালের আরএস রেকর্ডের সময় জমির সঠিক প্রমানাদি দিতে না পারায় বনের নামে গ্যাজেট বনবিভাগের নামে হয়। ওই সময় থেকে বন বিভাগের কোন কর্মকর্তা এই গ্রামের বসতিদের কোন প্রকার নোটিশ বা জমি দখল করার নোটিশ না দিলেও চলতি কয়েক মাস ধরে বন বিভাগের কর্মকর্তারা কৃষকের ধানের জমি, এমনকি বাড়ীতে গাছের চারা রোপন করছেন। যে সকল কৃষক বন বিভাড়ের লোকজনকে তারা লাগাতে বাধা দিলেই গাছ কাটা, বনের জমি দখলের অভিযোগ তুলে একজন কৃষকের নামে ৩-৪টি মামলা দিয়ে হয়রানি করেন। এঘটনায় গত সাপ্তাহে উপজেলার কাঁচিকাটা রেঞ্জের বন কর্মকর্তা রেঞ্জার আমিনুল ইসলামের নেতৃত্বে আজিম উদ্দিনের ধানের জমিতে গাছের চারা রোপন করেন। এসময় আজিম উদ্দিন বাধা দিলে তারা মামলা ও গ্রেপ্তারের ভয়ভীতি দেখায়। গত কয়েকদিন আগে এ আজিম উদ্দিনের পরিবারসহ ছেলের নামে একটি মামলা হয়েছে বলে কাঁচিকাটা রেঞ্জ অফিস থেকে জানানো হয়। মামলা ও গ্রেপ্তারের ভয়ে গতকাল শনিবার বিকেলে বাড়ীর পাশের একটি পুকুরে আজিম উদ্দিন গাছের ডালে গামছা পেচিয়ে আত্মহত্যা করেন।
নিহত আজিম উদ্দিনের ছেলে ফিরোজ আহমেদ বলেন, বনবিভাগের কর্মকর্তারা এর আগেও তিনটি মামলা দিয়েছিল। এবার আমার বাবা, মা ও আমার নামে মামলা দিয়েছে। সেই কথা শুনে বাবা ভয়ে আতœহত্যা করেছে। আমরা ওই বন কর্মকর্তার বিচার চাই।
কাচিঘাটা রেঞ্জ কর্মকর্তা আমিনুর জানান, আমার কর্মকর্তারা তাকে ভয় দেখায়নি। কি কারণে আত্মহত্যা করেছে বিষয়টা আমার জানা নেই। আমি এ রেঞ্জে আসার পর থেকে কাউকে মামলা দেইনি। আমার আগের কর্মকর্তারা হয়তো মামলা দিয়েছে কিনা আমার জানা নেই। তবে তাকে উপকার ভোগী করার জন্য ওই জমিতে কাঠের চারা রোপন করা হয়েছে।
কালিয়াকৈরে থানাধীন ফুলবাড়িয়া ফাঁড়ির ইনচার্জ সোহেল মোল্লা জানান,খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
projonmo21.com Popular bangla online newsportal