জাহাঙ্গীর আলম সবুজঃ মেহেরপুর সদর ও গাংনী উপজেলায় পৃথক দু’টি ধর্ষণের ঘটনার সুষ্ঠ তদন্তসহ আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বেলা ১১টার দিকে মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে মানব উন্নয়ন কেন্দ্র (মউক) এর জেলা কার্যালয় হলরুমে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম, মেহেরপুর জেলা কমিটির সহযোগিতায় ও মানব উন্নয়ন কেন্দ্র (মউক) আয়োজিত সংবাদ সম্মেলনে মেহেরপুর সদর ও গাংনী উপজেলার পৃথক দু’টি ধর্ষণের ঘটনার সুষ্ঠ তদন্তসহ আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি তুলে ধরেন, মানব উন্নয়ন কেন্দ্র (মউক) এর নির্বাহী প্রধান ও জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের সদস্য সচিব আশাদুজ্জামান সেলিম।
এসময় জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম, মেহেরপুর জেলা কমিটির সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক রফিকুল আলমসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ, ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে গত ৩১ আগস্ট-২০২২ তারিখে মেহেরপুর জেলার গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের প্রতিবন্ধী রেক্সোনা খাতুন (২৪) কে জোরপূর্বক ধর্ষণ ও ২৪ আগস্ট-২০২২ ইং তারিখে মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামের ৯ম শ্রেণীর শিক্ষার্থী প্রিয়া (১৫) কে ধর্ষণের ঘটনায় আসামিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
এসময় নির্যাতিত নারী ও পরিবারের পক্ষে আশাদুজ্জামান সেলিম অতিসত্বর আসামিদের গ্রেফতার করে বিশেষ ট্রাইবুনালে মামলা পরিচালনার মাধ্যমে বিচার, ভিকটিমের পরিবার দরিদ্র হওয়ায় আর্থিক সহযোগিতা প্রদান, সরকারি ভাবে নির্যাতিত পরিবার কে চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা, সাইকো সোশাল কাউন্সিলিং সেবা প্রদান, পারিবারিক ও সামাজিক ভাবে তাদের প্রতি অবজ্ঞা, অবহেলা বা নিষ্ঠুর আচরণ না করার জন্য ইউনিয়ন পরিষদের ভূমিকা রাখা, নির্যাতিতদের রাষ্ট্রীয় ভাবে নিরাপত্তা নিশ্চিত করা, স্কুল কর্তৃপক্ষ কর্তৃক নির্যাতিত ব্যক্তির সুরক্ষা নিশ্চিত করে পূণরায় নিয়মিত স্কুলে আসার সুব্যবস্থা নেওয়াসহ বিশেষ ট্রাইবুনালে মামলা দু’টি নিয়ে দ্রুত বিচার সম্পন্নের দাবি জানান।
একই সময়ে উপস্থিত মিডিয়া কর্মীদের প্রতি তিনাদের নিজ নিজ দায়িত্বে থেকে নির্যাতিত ভিকটিমের পাশে দাঁড়ানোর জন্য সার্বিক সহযোগিতা কামনা করেন।
projonmo21.com Popular bangla online newsportal