সর্বশেষ :
;
Home / সারাদেশ / কালিয়াকৈরে ছাত্রলীগ নেতা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

কালিয়াকৈরে ছাত্রলীগ নেতা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

 

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কালিয়াকৈরে জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি আল আমিন হত্যা কান্ডের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ওই কলেজের শিক্ষার্থীরা ও এলাকাবাসী।

শনিবার(৮ জুন) সকালে উপজেলার চন্দ্রা ডাইনকিনি এলাকায় জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের ২য় গেইটের সামনে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয় ।

মানববন্ধনে এ সময় বক্তব্য রাখেন কলেজ শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক আজাদ কামাল সোহান,উপজেলা আ’লীগের সদস্য ফরহাদ হোসেন,নিহত ছাত্রলীগ নেতার মামা হারুন অর রশিদ,রজব আলী ,প্রমূখ ।এসময় আলামিন হত্যাকান্ডের সাথে জড়িত ব্যক্তিদের অতিলম্বে গ্রেফতার করে ফাসির আবেদন জানান ।

এসময় নিহতের বাবা মোতালেব কান্না জড়িত কন্ঠে বলেন আমার ছেলে কি এমন অপরাধ করেছে যে তাকে এমন ভাবে মেরে ফেলতে হবে ।কোন অপরাধ থাকলে আমাদের কাছে বিচার দিতো আমি আমার সন্তানের বিচার করতাম ।আমার একমাত্র ছেলেকে এমনভাবে মেরে ফেললো তাড়াও ছাত্র কেমন করে পারলো এ কেমন শিক্ষাঙ্গন যে পড়াশোনা করতে পাঠালে মায়ের বুক খালি হয় ।আমার ছেলের হত্যাকারীদের ফাসি চাই ।

 

উল্লেখ জাতির পিতা বঙ্গবন্ধু সরকারী কলেজে এইচএসসি ২য় বর্ষেও শিক্ষার্থীদের র‌্যাগ ডে অনুষ্ঠানে সাউন্ড সিস্টেম বাজানো কে কেন্দ্র করে গত বুধবার বিকালে ছাত্রলীগের দুই গ্রæপে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে ।এর রেশ ধরেই গত ৬ জুন জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজ সংলগ্ন চন্দ্রা ডাইনকিনি মোড়ে দুপুর সাড়ে ১২টার দিকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে ও পিটিয়ে আল আমিনকে নৃশংসভাবে হত্যা করা হয়। নিহত আলামিন জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের দ্বাদশ শ্রেণি শাখার ছাত্রলীগের সভাপতি ছিলেন।আহত হয় আলামিনের সহযোগী কামরুল হাসান রবিন ।

 

এ ঘটনায় আল আমিনের বাবা মোতালেব হোসেন ওই দিনই বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখ করে কালিয়াকৈর থানায় হত্যা মামলা দায়ের

করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;