আব্দুল আল মামুন,মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় বাল্য বিবাহ প্রতিরোধ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলার হলরুমে মহিলা বিষয়ক অধিদপ্তর সহযোগিতায় ও ব্র্যাক সামাজিক ক্ষমতায় ও আইনি সুরক্ষা কর্মসূচির আয়োজনে বাল্য বিয়ে প্রতিরোধে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার নাহিয়ান নুরেন, মহিলা বিষয়ক কর্মকর্তা রেহানা বেগম, ব্র্যাক জেলা ব্যবস্হাপক তাঁরা সাংমা ও অফিসার সেলফ ইউনা আক্তার ও উপজেলার অন্যান্য কর্মকর্তা সহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনপ্রতিনিধিগন। এসময় বক্তারা বাল্য বিয়ে প্রতিরোধে সচেতনতা সহ বিভিন্ন দিকনির্দেশনা মুলক বক্তব্য প্রধান করেন।
projonmo21.com Popular bangla online newsportal