সর্বশেষ :
Home / সারাদেশ / কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

ছাত্রলীগকে সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের বর্ধিত সভা গতকাল বুধবার বিকেলে আওয়ামীলীগের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ছাত্রলীগের সভাপতি মো.তানভীর মোল্লার সভাপতিত্বে বর্ধিত সভাটি পরিচালনা করেন উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ওয়াহিদ হাসান।

বর্ধিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এইচ.এম আবু বকর চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি শেখ শামীম তুর্য, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ, কালীগঞ্জ পৌর মেয়র এসএম রবীন হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জুয়েনা আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ম.বজলুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক সাদিকুর রহমান, কালীগঞ্জ পৌর ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি শাহআলম শেখ, কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি এম আই লিকন প্রমুখ। এছাড়া সাতটি ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদক বর্ধিত সভায় বক্তব্য রাখেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!