সর্বশেষ :
Home / সারাদেশ / জলঢাকায় শহীদ মিনারের ভিত্তি প্রস্তর সহ বিভিন্ন কাজের উদ্বোধন করেন ইউএনও 

জলঢাকায় শহীদ মিনারের ভিত্তি প্রস্তর সহ বিভিন্ন কাজের উদ্বোধন করেন ইউএনও 

 

 

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান 

জলঢাকা নীলফামারী প্রতিনিধি

 

নীলফামারীর জলঢাকা উপজেলার কৈমারীতে শহীদ মিনারের ভিত্তি প্রস্তর স্থাপন ও ইউনিয়ন পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচী সহ হাটবাজারে বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে লাগান সিসি ক্যামেরার উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৭ সেপ্টেম্বর ২০২২) বিকালে

উপজেলার ১১নং কৈমারী মডেল ইউনিয়ন পরিষদের উদ্যোগে শহীদ মিনার নির্মাণের ভিত্তি প্রস্থর স্থাপন, ইউনিয়ন পরিষদেন ছাদে বৃক্ষ রোপন কর্মসূচী, সহ হাটবাজার নজরদারিতে রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে লাগান সিসি ক্যামেরার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান নয়ন।

তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি বা হাটবাজারে যেকোনো ধরণের অপরাধের সাথে জড়িতদের চিহ্নিত করতে বাজারকে সিসি ক্যামরার আওতাভুক্ত আনা হয় এবং ইউনিয়নবাসির দীর্ঘদিনের দাবি ছিলো শহীদের স্বরণের জন্য একটি শহীদ মিনার তা আজ বাস্তবায়নের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ইউপি চেয়ারম্যান সাদেকুল সিদ্দিক সাদেক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন , উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, সহকারী শিক্ষা অফিসার আনোয়ারুল কবির রতন, থানা ওসি তদন্ত আব্দুর রহিম, ইউনিয়ন সচিব রশিদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রশিদুল ইসলাম, ইউপি সদস্য আলমগীর হোসেন,,জোনাব আলী জনি, ঝড়িয়া চন্দ্র রায়, মহসিন আলী বিএ, জবেদুল ইসলাম, হাফিজুল ইসলাম, প্রমথ চন্দ্র রায়, সংরক্ষিত মাহিলা সদস্য পেয়ারী বেগম, মায়া রানী ও ইউএসএস জলঢাকার এর কমিউনিটি ফ্যাসিলিটেটর আজপিয়া আক্তার প্রমুখ।

পরে ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উঁচুনিচু বেঞ্চ, শিক্ষার্থীদেন টিফিন বক্স এবং খেলার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানগুলোতে রাজনৈতিক ও জনপ্রতিনিধি সহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!