সর্বশেষ :
Home / সারাদেশ / কালিয়াকৈরে বজ্রপাতে গৃহবধু নিহত

কালিয়াকৈরে বজ্রপাতে গৃহবধু নিহত

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর নামাশুলাই এলাকায় মঙ্গলবার (৪ জুন )দুপুরে বজ্রপাতে আসমা বেগম (৪২)নামের গৃহবধু নিহত হয়েছেন। এ সময় একটি গরুও বজ্রপাতে মারা যায়। নিহত ওই গৃহবধু উপজেলার নামাশুলাই এলাকার নুর মোহাম্মদের স্ত্রী।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে মঙ্গলবার দুপুরে হঠাৎ মেঘ করে প্রবল বৃষ্টিপাত শুরু হলে নূর মোহাম্মদের স্ত্রী এ সময় গোয়াল ঘরের পরিস্কারের কাজ করছিলেন । এসময় তাদের উপর বজ্রপাত হলে সাথে সাথেই আসমা বেগম ও তাদের গোয়ালে ঘরে থাকা একটি গরু মারা যায়। এসময় এই আতঙ্কে সারা এলকায় ছড়িয়ে পরে

কালিয়াকৈর থানার পুলিশের উপর-পরিদর্শক রাফসান মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!