সর্বশেষ :
;
Home / সারাদেশ / কাশিমপুরে গ্রিল ভেঙে বাড়ীতে ডাকাতি স্বর্ণালংকার লুট

কাশিমপুরে গ্রিল ভেঙে বাড়ীতে ডাকাতি স্বর্ণালংকার লুট

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কাশিমপুর মেট্রো থানার গোবিন্দবাড়ী এলাকায় শনিবার রাতে এক বাড়ীকে দুর্ষর্ধ ডাকাতি হয়েছে। এসময় ডাকাত সদস্যরা ওই বাড়ীর লোকজনকে জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। এঘটনায় বাড়ীর মালিকের ছেলে মোঃ রনি হোসেন বাদী হয়ে একটি অভিযোগ দিয়েছেন।

এলাকাবাসী ও পুলিশ জানান, শনিবার রাত দুইটার দিকে ৭-৮জনের একদল মুখোশধারী ডাকাত সদস্য রমজান আলীর বাড়ীর গ্রীল ভেঙ্গে ঘরে ঢুকে। ডাকাত সদস্যরা প্রথমে রনি হোসেনকে অস্ত্রের মুখে জিম্মিসহ বাড়ী আরো ৩-৪ জন নারীকে জিম্মি করে হাতপা বেধে ফেলে রাখে। পরে বাড়ীর বিভিন্ন কক্ষে থাকা আলমারি থেকে নয় ভরি স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল ফোন, বিশ হাজার টাকাসহ মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাত সদস্যরা চলে যাওয়ার পর ডাকাতি হওয়ার বাড়ীর লোকজনের চিৎকারে আশপাশের লোকজন এসে হাত পায়ের বাধন খুলে দেন।

ক্ষতিগ্রস্ত রনি হোসেন বলেন. রাত দুইটার দিকে ৭-৮জনের জনের একদল ডাকাত দলের বাড়ীতে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে ১৯ ভরি স্বর্ণ, মোবাইল ফোন, বিশ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

এলাকাবাসী জানান, গত ২৮ দিনে মহানগরীর ৪ মে ৪নং ওয়ার্ডের সারদাগঞ্জ এলাকার হাবিবুর রহমানের বাড়ীতে ১৩ মে, মাধবপুর এলাকার গায়েন বাড়ীতে,সর্বশেষ ১ জুন গোবিন্দবাড়ী এলাকায় ডাকাতির ঘটনা ঘটে। ফলে এলাকায় ডাকাত আতংক ছড়িয়ে পড়ে। ফলে এলাকায় প্রতিদিনই ডাকাতি ও চুরির ঘটনা ঘটছে।

কাশিমপুর থানার অফিসার ইনচার্জ সানোয়ার জাহান বলেন, রাতে গোবিন্দবাড়ী গ্রামের রমজান আলীর বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতির ঘটনা তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;