জাহাঙ্গীর আলম সবুজঃ
হয়ে ওঠো আগামীর গ্র্যান্ডমাস্টার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরে স্কুল ভিত্তিক দাবা প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ দাবা প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
মেহেরপুর জেলা ক্রিড়া সংস্থার উদ্যোগে
উদ্বোধনী অনুষ্ঠানে দাবা প্রতিযোগিতার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের পুলিশ সুপার রাফিউল আলম।মেহেরপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম,অপু সরোয়ার,জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ প্রমূখ উপস্থিত ছিলেন।
projonmo21.com Popular bangla online newsportal