সর্বশেষ :
;
Home / সারাদেশ / কালীগঞ্জে জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী পালিত

কালীগঞ্জে জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী পালিত

 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুরের কালীগঞ্জে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৩তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে।

শুক্রবার বিকেলে কালীগঞ্জ থানা ও পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে উপজেলার তুমলিয়া ইউনিয়নের ঐতিহাসিক সোম বাজার ঈদগাহ মাঠে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানা বিএনপি’র সহ সভাপতি রফিজুল ইসলাম। গাজীপুর জেলা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপি’র সহ সভাপতি আশরাফী হাবিবুল্লাহ।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য নজরুল ইসলাম খান, থানা বিএনপি’র সহ সভাপতি মোরশেদ আলম মিন্টু, থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ, থানা বিএনপি’র যুগ্ম সম্পাদক মোবারক হোসেন শাওন, থানা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান খান লাভলু।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন থানা বিএনপি’র দপ্তর সম্পাদক অ্যাডভোকেট নাজমুল হক চৌধুরী বিপ্লব, জাতীয়তাবাদী মহিলা দলের সাবেক সভাপতি লুৎফুন নাহার লতা, থানা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. পারভীন আক্তার, যুবদল নেতা প্রিন্স, তারিকুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও উপস্থিত অতিথিবৃন্দের মাঝে কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।

এর আগে সকালে পবিত্র কোরান খতমের আয়োজন করা হয় এবং রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;