সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়ন পরিষদের ২০২৪-২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে।
বুধবার (২৯ মে) দুপুরে আটঘর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহীদুল হাসান খান সোহাগের সভাপতিত্বে উন্মুক্ত বাজেট ঘোষণা করেন আটঘর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মো. শহিদুল ইসলাম।
এবছর বাজেটে সম্ভাব্য আয় ধরা হয়েছে ১ কোটি ৮৪ লাখ ৯৭ হাজার ৬৫২ টাকা, ব্যায় ১ কোটি ৮২ লাখ ১৭ হাজার ৬৫২ টাকা। এছাড়া উদ্বিত্ত ধরা হয়েছে ২ লক্ষ ৮০ হাজার টাকা।
উন্মুক্ত বাজেট অনুষ্ঠানে আটঘর ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
projonmo21.com Popular bangla online newsportal