সর্বশেষ :
Home / সারাদেশ / জলঢাকায় দখল কৃত রাস্তা উদ্ধারের দাবীতে ইউএনও র কাছে এলাকাবাসীর অভিযোগ 

জলঢাকায় দখল কৃত রাস্তা উদ্ধারের দাবীতে ইউএনও র কাছে এলাকাবাসীর অভিযোগ 

 

 

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান

নীলফামারী জেলা প্রতিনিধি

 

নীলফামারীর জলঢাকায় দখলকৃত রাস্তা উদ্ধারের দাবীতে ইউএনওর কাছে অভিযোগ এলাকাবাসীর।

রবিবার বিকালে উপজেলার শৌলমারী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের তালুক শৌলমারী গ্রামের বড় বাড়ী,,বিএসসি পাড়া, ও হাজী পাড়া এলাকার জনগন তাদের যাতায়াতের একমাত্র রাস্তাটি দখলদারের কাছ হতে উদ্ধারের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা জি আর সারোয়ারের কাছে অভিযোগ পত্র তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন এলাকাবাসীর পক্ষে শহীদুজ্জামান, শৌলমারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক

আব্দুল বাকী,গাজীয়ার রহমান, মোঃ হালিম,আব্দুল কাদের,জাহাঙ্গীর আলম, ফরিদুল ইসলাম, মহুবার রহমান, এয়ারুল হক সহ আরো অনেকে প্রমুখ।

অভিযোগ হতে ও সরেজমিনে গিয়ে দেখা ও জানাযায় উপজেলার শৌলমারী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের তালুক শৌলমারী গ্রামের বড় বাড়ী,,বিএসসি পাড়া, ও হাজী পাড়া এলাকার জনগনের ইউনিয়ন সহ বিভিন্ন স্থানে যাতায়াতের জন্য সরকারী রেকর্ড ভুক্ত মৌজা শৌলমারীর ৮৩৩৪ নং দাগের

একমাত্র রাস্তা হচ্ছে বুড়িয়ার মোড় হতে বড়তিস্তার গ্রাম রক্ষা বাধের পাড় পর্যন্ত ১কিলোমিটার এ সড়কটি। কিন্তুু

দীর্ঘদিন সড়কটি কাঁচা থাকার পরে পাকা করনের কাজ চলমান থাকায় সড়কটির বড় বাড়ী জামে মসজিদ সংলগ্ন ৩ ফুট সড়কের জায়গা ওই এলাকার আব্দুল গফ্ফারের ছেলে আব্দুল আজিজ দীর্ঘদিন ধরে দখল করে ঘর নির্মান করে বসবাস করায় রাস্তাটির উন্নয়ন কাজে বিগ্ন হচ্ছে। ফলে বাড়ীটি সরিয়ে সড়কের উন্নয়ন কাজ ত্বরানিত্ব করার জন্য

আব্দুল আজিজ কে এলাকার চেয়ারম্যান, মেম্বার,সহ এলাকাবাসী অনেক অনুরোধ করার পরেও তিনি বাড়ী সড়ান নি।

ফলে এলাকাবাসীর অভিযোগ সে ঘর না সরালে এ সোজা রাস্তাটিতে একটি বিপদ জনক বাকের সৃষ্টি হবে ও দূর্ঘটনা ঘটবে তাই আমরা এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জি আর সারোয়ারের কাছে সড়কটি উদ্ধারের জন্য অভিযোগ দিয়েছি।

এ ব্যপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা জি আর সারোয়ার বলেন এলাকাবাসীর অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!