সর্বশেষ :
Home / সারাদেশ / কালিয়াকৈরে কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার 

কালিয়াকৈরে কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাটিকাটা এলাকা থেকে শনিবার (২৫ মে)দুপুরে ঝুমুর আক্তার(১৯) নামের এক কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ ।ঘরের আড়ার সাথে গলায় উড়না পেচিয়ে আতœহত্যা করেন ওই কলেজ ছাত্রী ।

নিহত ওই কলেজ ছাত্রী হলেন নেত্রকোনার র্পূবধলা উপজেলার লেকের কান্দা গ্রামের আনিসুর রহমানের মেয়ে ।সে উপজেলার মাটিকাটা এলাকায় সরকারী জমিতে বাবা মার সাথে বসবাস করে বড়ইবাড়ি ডিগ্রি কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী ছিলেন ।

স্থানীয়রা ও পুলিশ সূত্র জানায় শুক্রবার সকাল ৮ টার দিকে তার বাবা মা কাজে চলে গেলে এই ফাঁকে ঘরের দরজা বন্ধ করে আড়ার সাথে গলায় উড়না পেচিয়ে আতœহত্যা করে ।পরে তার মা কাজ সেড়ে বাড়িতে ফিরে দেখেন ঘরের দরজা বন্ধ ।এদিকে অনেক ডাকা ডাকি করে কোন সাড়া শব্দ না পেয়ে দরজার ফাকা দিয়ে দেখেন ওই কলেজ ছাত্রী আত্মহত্যা করেছেন ।তবে কি কারনে আত্মহত্যা করেছেন সে কারন জানাযায়নি ।এদিকে ওই কলেজ ছাত্রী মৃত্যুর আগে তার ব্যবহৃত এন্ড্রোয়েট ফোনটি ফ্লাশ দিয়ে সর্ম্পুন খালি করে যান ।পরে বিষয়টি পুলিশ কে জানালে ঘটনাস্থল থেকে ওই কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ ।পরে নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয় ।

কালিয়াকৈর থানার উপ-পরির্দশক রাফছান মোল্লা জানান ওই কলেজ ছাত্রী ঘরের আড়ার সাথে গলায় উড়না পেচিয়ে আত্মহত্যা করেন তবে কি কারনে করেছেন সেটা জানা যায়নি ।পরে নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়না তদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!