সর্বশেষ :
Home / সারাদেশ / জলঢাকায় শিক্ষার্থীকে বাই সাইকেল উপহার দিলেন সাংসদ পাভেল 

জলঢাকায় শিক্ষার্থীকে বাই সাইকেল উপহার দিলেন সাংসদ পাভেল 

 

 

 

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান

 

জলঢাকা নীলফামারী প্রতিনিধি

 

 

নীলফামারীর জলঢাকায় এক শিক্ষার্থীকে বাই সাইকেল উপহার দিলেন সাংসদ পাভেল।

 

শুক্রবার সন্ধ্যায় উপজেলার গোলনা ইউনিয়নের চিড়াভিজা গোলনা এলাকার ৭ম শ্রেনীতে পড়ুয়া শিক্ষার্থী  সোহেল রানা তার বাড়ি থেকে স্কুল অনেক দূরে হবার কারনে তার যাতায়াতের অসুবিধা হওয়ায়  লেখাপড়ার কার্যক্রম বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। সেই খবর শুনে

 

তার শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়ার জন্য তাকে  নতুন একটি বাই সাইকেল কিনে উপহার দিলেন স্থানীয় সাংসদ সাদ্দাম হোসেন পাভেল।

 

এসময় সাংসদ পাভেল বলেন শিক্ষা ছাড়া কোন বিকল্প নাই। তাই নিজেকে ভবিষ্যতে প্রতিষ্ঠিত করতে হলে জ্ঞান অর্জন করতে হবে। তাই সোহেলকে জ্ঞান অর্জন করে অনেক দূর এগিয়ে যেতে হবে এবং তার লেখাপড়া বন্ধ করা যাবেনা। সাংসদ পাভেল সোহেলের পড়াশোনা সংক্রান্ত যেকোন সমস্যার সমাধানে আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!