সর্বশেষ :
;
Home / সারাদেশ / কালীগঞ্জে জমি সংক্রান্ত জেরে ভাতিজার হাতে চাচি আহত

কালীগঞ্জে জমি সংক্রান্ত জেরে ভাতিজার হাতে চাচি আহত

 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে জেরে ভাতিজার হাতে চাচি শারীরিক আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। এই বিষয়ে ভাতিজা অ্যাডভোকেট শরীফ হোসেন ও তাঁর ছোট বোন রোকসানা আক্তার জেসমিনের বিরুদ্ধে চাচি আরিফা নাজনিন আশরাফী বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বুধবার দুপুরে কালীগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ড ভাদার্ত্তী ভেন্ডার বাড়িতে এ ঘটনাটি ঘটেছে।

এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা যায়, আরিফার স্বামী মো.ছানাউল্লাহর সাথে তাঁর ভাতিজা অ্যাডভোকেট শরীফ হোসেনের দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলছে। গত ১৮ মে শনিবার বিকালে এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্ততায় সমাধানের জন্য সালিশ বৈঠক বসে। এতে মাপঝোপের পর ০.৭৩৫ শতাংশ জমি শরীফের সীমানার ভেতর পায় ছানাউল্লাহ। পরে উপস্থিত সালিশ ব্যক্তিদের কাছ থেকে পুণরায় মাপঝোপ করার জন্য সময় নেয় মো.শরীফ। কিন্তু শরীফ নিজের নেয়া সময়কে অগ্রাহ্য করে বুধবার দুপুরে সীমানা প্রাচীর নির্মাণ কাজ শুরু করেন। এই সময় ছানাউল্লাহ বাড়িতে না থাকায় তাঁর স্ত্রী আরিফা নাজনিন আশরাফী কাজ না করতে শরীফ হোসেনকে অনুরোধ করেন। এতে শরীফ ক্ষিপ্ত হয়ে নাজনিনের শরীরে আঘাত করে রক্তাক্ত নীলাফুলা জখম করে।

সালিশ বৈঠকে উপস্থিত থাকা মো.বেলায়েত হোসেন, আবু সাইদ ও মো.আমান জানান, সালিশে আমাদের কাছ থেকে পুণরায় মাপার জন্য মো. শরীফ সময় নেয়। অথচ তিনি জমি মাপঝোপ না করে সীমানা প্রাচীর নির্মাণ করতে থাকে। এতে ছানাউল্লাহর স্ত্রী বাঁধা দেওয়ায় তাকে মারধর করেছে শরীফ। এটা ঠিক হয়নি।

এই ব্যাপারে বিবাদী মো.শরীফ হোসেনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, তাঁর চাচিকে সে মারেনি। তবে ধাক্কা মেরেছেন বলে তিনি স্বীকার করেন।

লিখিত অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ডিউটি অফিসার এএসআই মনি আক্তার। তিনি বলেন, একটি অভিযোগ পেয়েছি।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;