দেলোয়ার সিকদার
প্রতিনিধি,কালিয়াকৈর গাজীপুর
উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে গত ২১ মে অনুষ্ঠিত হলো কালিয়াকৈর উপজেলা পরিষদ নির্বাচন।বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ ২১ হাজার ৫৫৭ ভোটের ব্যবধানে বর্তমান উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদারকে পরাজিত করে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।৩ লক্ষ ৬৩ হাজার ৭৯৪ ভোটের মধ্যে সেলিম আজাদ পেয়েছেন ৮৩ হাজার ৯৬১ভোট।ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭ জন,এর মধ্যে মনোয়ার হোসেন ৪৯ হাজার ৪৬২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাসেল পেয়েছেন ৪৫ হাজার ১৫৯ ভোট।মহিলা ভাইস চেয়ারম্যান শরিফা আক্তার ৬৮ হাজার ৪৫৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা জায়েদা নাসরিন তিনি পেয়েছেন ২৩ হাজার ১১০ভোট।২১ মে মঙ্গলবার সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা চলে ভোট গ্রহণ। কালিয়াকৈর উপজেলা হলরুমে গাজীপুর জেলা রিটার্নিং কর্মকর্তা কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা,সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণার আগে বিকেল পাঁচটায় গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ কালে ৪১দশমিক ৩ শতাংশ ভোট কাস্টিং হয়েছে বলে গণমাধ্যম কর্মীদের জানান।
projonmo21.com Popular bangla online newsportal