শাহাদাত হোসেন নোবেল -খুলনা প্রতিনিধি।
দিঘলিয়ায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মহিউদ্দিন মল্লিকের দোয়াত-কলম প্রতীকের সমর্থক নেতা-কর্মীদের মিথ্যা অভিযোগে পুলিশ দিয়ে হয়রানী করার অভিযোগ করা হয়েছে।
এলাকাবাসী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, নির্বচনে পরাজয় নিশ্চিত জেনে মহি মল্লিকের নির্বাচনী নেতা-কর্মীদের বিরুদ্ধে পুলিশের কাছে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানী করছে নির্বাচনের মাঠের বিরোধী মহল। তারই ধারাবাহিকতায় গত শুক্রবার রাতে খুলনা ডিবি পুলিশের একটা চৌকস টিমের সদস্যরা এমনি সংবাদ পেয়ে ফরমাইশখানা গ্রামে অভিযান পরিচালনা করে বলে জানা যায়। পুলিশকে বড় ধরণের অস্ত্র ভান্ডার নিয়ে মহি মল্লিকের সমর্থনে জড় হয়ে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনার মিথ্যা অভিযোগ দেওয়া হয় একটি মহলের পক্ষ থেকে পুলিশকে এমনটায় মহল বিশেষ জানায়। উক্ত অভিযোগের ভিত্তিতে পুলিশ শুক্রবার রাতে অতর্কিত অভিযান চালায়।
দিঘলিয়া উপজেলা পরিষদের বারবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আসন্ন দিঘলিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী মল্লিক মহিউদ্দিন এ প্রতিবেদককে জানান, তিনি শনিবার সকালে ফরমাইশখানা নিবাসী মরহুম আঃ জলিল মোড়লের জানাজা নামাজে এসে জানতে পারি আমার নির্বাচনী নেতা-কর্মীদের হয়রানী করা ও আমার বিজয় সুনিশ্চিত জেনে নির্বাচনী ইমেজ নষ্ট করার জন্য পুলিশকে মিথ্যা তথ্য দিয়ে আমার নির্বাচনী কর্মী নাসিমের বাড়ি অভিযান পরিচালনা করনো হয়েছে।
তিনি আরও জানান তিনি এ ব্যাপারে ডিবি অফিসে যোগাযোগ করে জানতে পেরেছি আমার নির্বাচনী বিরোধী পক্ষ পুলিশকে ইনফরমেশন দিয়েছে ফরমাইশখানা নাসিম নির্বাচনে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনার জন্য বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ নিয়ে সন্ত্রাসী বাহিনী নিয়ে নিজ বাড়িতে অবস্থান নিয়েছেন। যার কোনো কিছু পুলিশ অভিযানকালীন পায়নি।
তিনি এ ব্যাপারে নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, আমার বিরোধী ভাইয়েরা আমার নির্বাচনী ইমেজ নষ্ট করার জন্য নানা মিথ্যা যড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। আপনারা ধৈর্যের সঙ্গে এই সামান্য সময়টা পার করুন। বিজয় আপনাদের হবেই ইনশাআল্লাহ।
আর এ বিজয় আমার নয় আমার সমর্থনে যারা কঠিন তাপদাহকে উপেক্ষা করে নিঃ স্বার্থে ও নিরলসভাবে দিন রাত কঠোর শ্রম দিয়ে চলেছেন তাঁদের। আার আমার প্রাণপ্রিয় সংগঠন বঙ্গবন্ধুর প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সর্বস্তরের নেতা-কর্মীদের জয় হবে ইনশাআল্লাহ। বিরোধীদের সকল ষড়যন্ত্র রুদ্ধ হয়ে। আর আমি নির্বাচিত হলে দিঘলিয়া হবে সন্ত্রাস, ঘুষ ও দুর্নীতিমুক্ত মডেল উপজেলা।
projonmo21.com Popular bangla online newsportal