কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কালীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের গৌরবময় ৬০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে হীরক জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠানের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কালীগঞ্জ পৌর এলাকা আজাদ কমিউনিটি সেন্টারে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে এ প্রস্তুতিমূলক সভাটি অনুষ্ঠিত হয়। পুনর্মিলনীর প্রতিপাদ্য বিষয় হলো “ জীবনের পুরনো স্মৃতিগুলো পুণরায় স্মরণে, কিছু মূল্যবান মুহুর্তের জন্য বিনিয়োগ করি।”
সভার মাধ্যমে জানা যায়, ১৯৬৩ সাল থেকে ২০২৪ সালের আংশিক ও পুর্ণাঙ্গ শিক্ষার্থীদের সমন্বয়ে অনুষ্ঠিত হবে পুনর্মিলনী অনুষ্ঠান। আগামী ৬ সেপ্টেম্বর রোজ শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত পুনর্মিলনী অনুষ্ঠানের সম্ভাব্য দিনক্ষণ ধার্য করা হয়। এরই মধ্যে প্রচার প্রচারণা চালানো এবং যার যার ব্যাচের শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করার জন্য সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া ফেসবুক পেজ, ফেসবুক গ্রæপ, লিফলেট ও অন্যান্য মাধ্যমে প্রচার প্রচারণা চালিয়ে শিক্ষার্থীদের জানানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এই সময় উপস্থিত ছিলেন, কানিজ ফাতেমা (১৯৯১), খাদিজাতুল কোবরা নূর বাবু (১৯৯৩), আফরোজা আক্তার (১৯৯৩), শাহীনা বেগম (১৯৯১), নাভিয়া নাসির নীলা (১৯৯১), নাদিরা নাসির নিশি (২০০১) ও জান্নাতুল ফেরদৌসী প্রমুখ।
projonmo21.com Popular bangla online newsportal