সর্বশেষ :
Home / সারাদেশ / জলঢাকায় জোরপূর্বক জমি দখল করে ঘর নির্মানের অভিযোগ

জলঢাকায় জোরপূর্বক জমি দখল করে ঘর নির্মানের অভিযোগ

 

 

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান

নীলফামারী জেলা প্রতিনিধি

 

নীলফামারীর জলঢাকায় জোরপূর্বক জমি দখল করে ঘর নির্মানের অভিযোগ উঠেছে।

ঘটনাটি উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের ভাবনচুর সাইফুন বাজার এলাকা নালারপাড়ে অবস্থিত আব্দুল গফুরের ১৭ শতাংশ জমি আব্দুল খালেক জোরপূর্বক দখল করে বাড়ি-ঘর নির্মাণ করছে।

এ ঘটনায় জমির মালিক ওই এলাকার

সাবেক ইউপি সদস্য আব্দুল গফুর নিজে বাদী হয়ে বৃহস্পতিবার সহকারী কমিশনার ভুমি বরাবর জমি উদ্ধারের জন্য ৬ জনের নাম উল্লেক করে একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। তারা হলেন ওই এলাকার মৃত মহির উদ্দিনের ছেলে আব্দুল খালেক৬২, আব্দুল খালেকের পুত্র আশরাফুল ইসলাম২৪,,নাজমুল ইসলাম২২, এরশাদ আলী ৪০,আশাদুল ইসলাম৩৬।

সহকারী কমিশনার ভুমির নিকট দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের সাইফুন বাজারের নালারপার গ্রামের প্রাক্তন মেম্বার আব্দুল গফুর মৌজা ভাবনচুর,জে এল নং ৬৮,খতিয়ান নং ২৩১২,হোল্ডিং নং ৩৪৯৫,দাগ নং ২৩৮২ তে ১৭ শতক জমি ক্রয়সূত্রে মালিক হয়ে নিজ নামে ওই জমির নামজারি করে

দীর্ঘদিন ভোগদখল করে আসছেন।

কিন্তু গত ১২ মে ওই গ্রামেের আব্দুল খালেক ও তার লোকজন উদ্দেশ্য প্রণোদিতভাবে ওই ১৭ শতক জমির পুরোটা সহ সরকারী খাস জমি তাদের দাবি করে জোরপূর্বক দখলে নিয়ে সেখানে বাড়ি-ঘর নির্মাণ করছেন। এ সময় জমির মালিক গফুর মেম্বার বাধা দিতে গেলে তারা তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন সহ হুমকি প্রদান করেন। এমনকি ভবিষ্যতে ওই জমির উপর গেলে পরিণাম ভয়াবহ হবে বলেও হুমকি দেয়।

এ ব্যাপারে জানতে খালেকের সাথে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেন নাই।

এদিকে ওই ঘটনায় থানায় আর একটি অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তদন্ত শেষে এ ঘটনার সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত সেখানে সকল প্রকার নির্মান কাজ বন্ধ করার নিষেধাজ্ঞা জারী করেন।

 

বৃহস্পতিবার ওই এলাকায় সরেজমিনে গিয়ে দেখা ও জানাযায় সেখানে নির্মান কাজে পুলিশের নিষেধাজ্ঞা জারী করার পরেও খালেক পুনরায় ওই জমি সহ সরকারী জায়গা দখল করে পাকা বসতবাড়ি নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন লোকজন দিয়ে।

 

এবিষয়ে নির্মান কাজ দেখার দায়িত্বে থাকা খালেকের স্ত্রী, পুত্ররা জানান আমাদের জমিতে আমরা ঘর বানাচ্ছি।তাতে আপনাদের কি।এতে জমির কাগজ দেখাতে বল্ললে কাগজ নাই আমিন সব জানে তারা ঠিক করে দিছে।আর আপনারা যা পারেন করেন।

 

এদিকে এলাকাবাসী নাম প্রকাশ না করার শর্তে জানান খালেক যেখানে বাড়ী করছে সেই জায়গায় গফুরের ও সরকারী খাস জমি রয়েছে।সে তার বাহুবলে তা দখল করে ঘর নির্মান করছে।তার কোন কাগজ নাই। এতে আমরা কিছু বল্ললে আমাদেরও বিভিন্ন ভাষায় কথা বলে। আমরা দুইজনের জমি উদ্ধারের দাবী জানান। এতে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃস্টি হয়েছে।

 

এবিষয়ে সহকারী কমিশনার ভুমি এ বি এম সারোয়ার রাব্বি বলেন অভিযোগ পেয়েছি। খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!