নিজস্ব প্রতিবেদক:
কালিয়াকৈর উপজেলা পরিষদ নির্বাচন আগামী ২১ মে অনুষ্ঠিত
হবে। এবার নির্বাচনে কালিয়াকৈর বিএনপি একপক্ষ ভোট
বর্জনের দাবি নিয়ে লিফলেট বিতরন করছেন। আরেক পক্ষ
প্রকাশ্যে আওয়ামী লীগ নেতাদের পক্ষে ভোটের মাঠে ভোট
প্রার্থনা করছেন।
জানা যায়, দ্বিতীয় ধাাপে উপজেলা পরিষদ নির্বাচনে
চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দুইজন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা
করছেন। চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের সাবেক
সভাপতি জেলা আওয়ামীলীগের সদস্য ও বর্তমান উপজেলা
চেয়ারম্যান কামাল উদ্দিন নিকদার আনারস প্রতিকে নির্বাচন
করছেন। অপরদিকে জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও উপজেলা
পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ মোটর সাইকেল
প্রতিকে নির্বাচন করছেন। এ নির্বাচনে বিএনপি, জাতীয়
পার্টি ও জামায়াতসহ অন্য কোন দল নির্বাচনে অংশ নেয়নি।
বিএনপি নির্বাচন বর্জন করছেন। তারা প্রথম ধাপেও
নির্বাচনে যায়নি। যদি কোন প্রার্থী নির্বচানে অংশ নেয়
দল তাদের বহিস্কার করছেন। কালিয়াকৈর বিএনপি একপক্ষ ভোট
বর্জনের দাবি নিয়ে লিফলেট বিতরন, আরেক পক্ষ প্রকাশ্যে
আওয়ামী লীগ নেতাদের পক্ষে ভোটের মাঠে। কালিয়াকৈর উপজেলা
নির্বাচনে ফুলবাড়িয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড খিলপাড়া
বাজারে জনসভায় বুধবার রাতে বক্তব্য রাখেন গাজীপুর জেলা
বিএনপির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট জাকিরুল
ইসলাম এবং গাজীপুর জেলা বিএনপির সহ সভাপতি মোখলেছ
মাস্টার। যুবলীগ নেতা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সেলিম
আজাদের পক্ষে তারা মাঠে নেমেছেন। অপরদিকে পৌরসভার ৪নং
ওয়ার্ডে পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি,পৌর
বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সদস্য ৪নং ওয়ার্ডের
কাউন্সলির সাইফুল ইসলাম চেয়ারম্যান প্রার্থী কামাল উদ্দিনের
পক্ষে আনারস মার্কায় ভোট প্রার্থনা করেন।
এদিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপি
উপজেলা নির্বাচনে ভোট বর্জনের ডাক দিয়েছে। গাজীপুরের
কালিয়াকৈর উপজেলায় আগামী ২১মে অনুষ্ঠিতব্য উপজেলা
নির্বাচনে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করার জন্য
লিফলেট বিতরন করে। বিএনপির নির্বাহী কমিটির সদস্য
হুমায়ুন কবির খান এবং বিএনপির নির্বাহী কমিটির আরেক
সদস্য ও পৌর মেয়র মজিবুর রহমানের নেতৃত্বে এ লিফলেট বিতরণ
কর্মসূচী পালন করা হয়। উপজেলা বিএনপির সভাপতি হেলাল
উদ্দিন তার নেতাকর্মীদের নিয়ে লিফলেট বিতরণ করছেন।
পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি,পৌর বিএনপির সহ-
সভাপতি ও জেলা বিএনপির সদস্য ৪নং ওয়ার্ডের কাউন্সলির
সাইফুল ইসলাম বলেন, আমি আমার ভাইয়ের পক্ষে ভোট চাইছি।
আনারস প্রতিকের প্রার্থী কামাল সিকদার আমার ফুফাত ভাই
তার জন্য আমি সভায় সভাপতিত্ব করায় ভোট চেয়েছি। আমি
কোন দলের জন্য ভোট চাই নাই।
গাজীপুর জেলা বিএনপির সহ সভাপতি মোখলেছ মাস্টার বলেন,
আমি জেলা বিএনপির সহ সভাপতি আপনাকে কে বলেছে ? কি
বলতে চান বলেন বলে তিনি মোবাইল কেটে দেন।
গাজীপুর জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট
জাকিরুল ইসলাম এর মোবাইলে
একাধীকবার ফোন করলে তা বন্ধ
পাওয়া যায়।
projonmo21.com Popular bangla online newsportal