নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কালিয়াকৈরে ৪ দিন পর আবারও সড়কে গাছ ফেলে
যানবাহনে ডাকাতির ঘটনা ঘটিয়েছে ডাকাতদল। গতকাল বুধবার রাতে
বড়ইবাড়ী- জামালপুর আঞ্চিক সড়কের হাটুরিয়াচালা এলাকায় এলাকায়
ডাকাত দলের সদস্য সড়কে চলাচলরত যানবাহন থামিয়ে এ ডাকাতির
ঘটনা ঘটায়। এসময় ডাকাতদলের সদস্যরা লুটে নেয় নগদটাকা
স্বর্নালংকারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল।
ডাকাত কবলিতদের সুত্রে জানা যায়, বড়ইবাড়ী- জামালপুর আঞ্চলিক
সড়কের হাটুরিয়াচালা এলাকায় বুধবার রাত সাড়ে ১টার দিকে ৬/৭ জন
মুখোশ পরিহিত একদল ডাকাত রামদাসসহ দেশিয় অস্ত্র নিয়ে সড়কের
উপর গাছ ফেলে চলাচলন যানবাহনের গতিরোধ করে। পরে ডাকাত দলের
সদস্যরা সড়কে চলাচলরত প্রাইভেটকার, ট্রাক,মটরসাইকেল,
অটোরিক্সাসহসহ ২০ থেকে ২৫টি যানবাহনের চালক এবং যাত্রীদের হাত-
পা বেধে সড়কের পাশে ফেলে রাখে। এসময় ডাকাতদলের সদস্যরা চালক যাত্রী
ও গাড়ির মালিকদের কাছ থেকে নগদটাকা,স্বর্ণালংকারসহ প্রায় ৫
থেকে লাখ টাকার মালমাল লুটে নেয়। এসময় বাধা দিতে গেলে ডাকাত
দলের সদস্যরা প্রাইভেটকারসহ অন্তত ৫ টি যানবাহন ভাংচুর করে ব্যাপক
ক্ষতিসাধন করে। পরে কৌশলে একটি ট্রাকের চালক পালিয়ে গিয়ে
ডাকচিৎকার করতে থাকলে ডাকাত দলের সদস্যরা রাত আড়াইটার দিকে
পালিয়ে যায়।
ডাকাতের কবলে পড়া কালিয়াকৈর উপজেলা যুবলীগের সভাপতি হিরু
মিয়া বলেন, রাত ২টার দিকে আমিসহ আরো ২/৩ জন দুইটি
প্রাইভেটকার যোগে কালিয়াকৈর থেকে কাছ শেষে জামালপুরের দিকে
যাচ্ছছিলাম। যাওয়ার পথে বড়ইবাড়ী-জামালপুর আঞ্চলিক সড়কের
হাটুরিয়াচালা এলাকায় পৌছালে দেখা যায় সড়কের উপর গাছ ফেলে
রাখা হয়েছে। এসময় সড়কে কিছু বুঝে উঠার আগেই ৬/৭ জনের
মুখোশ পড়া একদল ডাকাত এসে আমাদের প্রাইভেটকারে গতিরোধ
করে। পরে তারা আমাদের সাথে থাকা নগদ ১ লাখ টাকা স্বর্ণের ২ টি
আংটিসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল নিয়ে যায়। ডাকাতিকাজে
বাধা দেওয়া ভাংচুর করা হয় আমাদের দুই টি প্রাইভেটকার। এসময়
সড়কের পাশে আরো বেশ কয়েকটি যানবাহন থামিয়ে থাকেত দেখা
গেছে। পরে রাত আড়াইটার দিকে একজন চালক পালিয়ে গিয়ে ডাকা
চিৎকার শুরু করলে ডাকাত পালিয়ে যায়।
কালিয়াকৈর থানার ওসি এ এফ এম নাসিম বলেন,
ঘটনাটি
শুনেছি বিষয়টি তদন্ত করে দেখছি।
projonmo21.com Popular bangla online newsportal