সর্বশেষ :
;
Home / সারাদেশ / কালীগঞ্জে আ’লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

কালীগঞ্জে আ’লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কালীগঞ্জ উপজেলা আ’লীগের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (১৫ মে) বিকেলে উপজেলা দলীয় কার্যালয়ে বর্ধিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার। উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এইচ এম আবু বকর চৌধুরী’র সঞ্চানলায় এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সংরক্ষিত নারী আসনের সাংসদ মেহের আফরোজ চুমকি এমপি।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, জেলা আওয়ামীলীগের শিল্প বিষয়ক সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ, পৌর আ’লীগের সভাপতি ও মেয়র এস এম রবিন হোসেন, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন খান, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক কাজী বশির, মহিলা আ’লীগের সভাপতি জুয়েনা আহমেদসহ উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বর্ধিত সভা শুরুতে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান আমজাদ হোসেন স্বপন ও মহিলা ভাইস চেয়ারম্যান জুয়েনা আহমেদকে উপজেলা আ’লীগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় ও বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;