সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের সখীপুরে জমি দখল ও চাঁদাবাজের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছে বিএনপির সাবেক যুবদলের সাবেক সভাপতি ফজলুল হক বাচ্চু । সংবাদ প্রকাশের পর থেকে ওই চাঁদাবাদ আমাদের সময়ের সখীপুর প্রতিনিধি ফজলুল হক বাপপাকে একের পরে এক হুমকি দিয়ে যাচ্ছেন। সোমবার সকালে সাংবাদিক ফজলুল হক বাপ্পা বাড়ি থেকে বাজারে আসার পথে গতিরোধ করে প্রকাশ্যেই প্রাণনাশের হুমকি দেন। এ বিষয়ে ওই দিনই ওই সাংবাদিক নিরাপত্তার আশ্রয় চেয়ে সখীপুর থানায় অভিযোগ করেন।
এ বিষয়ে সাংবাদিক ফজলুল হক বাপ্পা বলেন, উপজেলার পৌরসভার সহ বিভিন্ন এলাকায় জমি দখল ও চাঁদাবাজি অভিযোগে অনুসন্ধান করে দৈনিক আমাদের সময়ে পত্রিকায় ওই বিএনপির নেতার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করি। পরস্পর শুনতে পারি ওই বিএনপি নেতা আমার পরিবার সদস্যদের ক্ষতি করবে। আজ প্রকাশ্যে যখন আমার গতিপথ রোধ করে ওই বিএনপি নেতা ও তার ভাইয়েরা মিলে যখন হত্যার হুমকি দিয়ে যায় তখন আমি চিন্তিত হয়েছি। উপায় না পেয়ে উপজেলা সকল সাংবাদিক ও পুলিশের সহায়তা চাচ্ছি।
এ বিষয়ে অভিযুক্ত ফজলুল হক বাচ্চু বলেন, আমার জমিতে ঘর নির্মাণের সময় ওই সাংবাদিক এসে বাধা দেন। ফলশ্রুতিতে আমি উত্তেজিত হয়ে অনেক কথাই বলেছি। জমিটি নিয়ে দ্বন্দ্ব নেই তবুও দ্বন্দ্ব তৈরি করছেন।
সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শাহিনুর রহমান অভিযোগ বিষয়ে বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনের ব্যবস্থা নেওয়া হবে।
projonmo21.com Popular bangla online newsportal