তানিয়া আক্তার
নাটোর প্রতিনিধি
জেলার দুইটি উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ১৮ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। আজ সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচনের রিটার্নিং অফিসার মোঃ আরিফ হোসেন প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।
প্রতীক বরাদ্দের আগে নির্বাচনী আচরণবিধি নিয়ে প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ হোসেনের সভাপতিত্বে সভায় দুইটি উপজেলা পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থী ছাড়াও নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
গুরুদাসপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে তিনজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন এবং বড়াইগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়ারম্যান পদে দুইজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। আজ এসব প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে।
projonmo21.com Popular bangla online newsportal