সর্বশেষ :
Home / সারাদেশ / কালিয়াকৈরে ভোট বর্জনে লিফলেট বিতরণ

কালিয়াকৈরে ভোট বর্জনে লিফলেট বিতরণ

 

দেলোয়ার সিকদার।

প্রতিনিধি,কালিয়াকৈর(গাজীপুর)

সারাদেশে উপজেলা নির্বাচন চলমান।গত ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও সমমনা দল ভোট বর্জনের ডাক দেয়।গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় আগামী২১মে অনুষ্ঠিতব্য উপজেলা নির্বাচনে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেনি।এবারও ভোট বর্জনের ডাক দিয়েছে বিএনপি। তারই অংশ হিসেবে গতকাল সোমবার সকালে উপজেলার বাস টার্মিনাল চত্বর,বাজার, পথচারী, দোকানদার সহ সাধারণ জনগণের মাঝে ভোট বর্জনে জনমত সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে।বিএনপির নির্বাহী কমিটির সদস্য হুমায়ুন কবির খান এবং বিএনপির নির্বাহী কমিটির আরেক সদস্য ও পৌর মেয়র মজিবুর রহমানের নেতৃত্বে এ লিফলেট বিতরণ কর্মসূচী পালন করা হয়। লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য হুমায়ুন কবির খান, এ সময় আরো উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক হাজী রিয়াজ উদ্দিন পৌর যুবদলের আহবায়ক জয়নাল আবদীন,সদস্য সচিব আমজাদ হোসেন সহ বিএনপি ও অঙ্গ দলের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!