তানিয়া আক্তার
নাটোর প্রতিনিধি
নাটোর জেলার বনপাড়া-হাইওয়ে থানা বগুড়া রিজিয়ন বগুড়া, উদ্যোগে ওপেন হাউস ডে, ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
আজ ১২মে রবিবার সকাল ১১ ঘটিকায় এএসআই সুব্রত কান্তিরায়ের সঞ্চালনায় এবং ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ আলীমুল আল রাজী সভাপতিত্বে,স্মার্ট পুলিশ স্মার্ট দেশ, শান্তি প্রগতির বাংলাদেশ এই স্লোগানকে সামনে নিয়ে বনপাড়া-হাইওয়ে থানার হল রুমে ওপেন হাউস ডে, ২০২৪ ড্রাইভার ও পরিবহন শ্রমিকদের সাথে খোলামেলা আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জনাব আলী আহমেদ হাশমী, সহকারী পুলিশ সুপার, বগুড়া হাইওয়ে সার্কেল, হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়ন বগুড়া।
এছাড়াও উপস্থিত ছিলেন এএসআই আনছার আলী, এএসআই মোস্তাফিজুর রহমান, বড়াইগ্রাম উপজেলা শাখা শ্রমিকলীগের সভাপতি মোঃ মোস্তফা ব্যাপারী, ধানাইদহ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সানাউল্লাহ নূর বাবু, বড়াইগ্রাম উপজেলার ইউনিটি প্রেসক্লাবের সভাপতি মোঃ মাহবুব হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ হযরত আলীসহ আরো অনেকে।
projonmo21.com Popular bangla online newsportal