হাসানুজ্জামান সিদ্দিকী হাসান
জলঢাকা নীলফামারী প্রতিনিধি
“শেখ হাসিনার বারতা’ “নারী পুরুষ সমতা’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় বিশ্ব মা দিবস পালিত।
রবিবার পরন্ত বিকাল বেলা উপজেলা পরিষদ হলরুমে বিশ্ব মা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা আয়োজিত আলোচনা সভা মহিলা বিষয়ক কর্মকর্তা পুরবী রানী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জি আর সারোয়ার।
সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেজওয়ানুল কবির চৌধুরী, কৃষি কর্মকর্তা সুমন আহমেদ, মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, মুক্তিযোদ্ধা ও শিক্ষাবীদ আব্দুল গফ্ফার, সরকারী মডেল বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান, প্রমুখ। সভা শুরুর আগে একটি শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ হলরুমের সভায় মিলিত হয়।
projonmo21.com Popular bangla online newsportal