দেলোয়ার সিকদার।
প্রতিনিধি,কালিয়াকৈর (গাজীপুর)
গাজীপুরের কালিয়াকৈরে ১২ মে রোববার সকাল সাড়ে সাতটার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিশী ও তার বাবা আতালেবের বহনকারী অটোরিকশা টি উপজেলার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের খাড়াজোড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি মিনিবাস বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী কে বহন করা অটোরিকশা কে চাপা দিয়ে পালিয়ে যায়, এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিশী ও তার বাবা আতালেব মারাত্মক ভাবে আহত হন।স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় । সেখানে তাদের অবস্থা সংকটাপন্ন হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের টাঙ্গাইলের মির্জাপুরের কুমুদিনী হসপিটালে স্থানান্তর করেন। সেখানে তাদের অস্ত্রোপচার সহ চিকিৎসা চলছে।
projonmo21.com Popular bangla online newsportal