সর্বশেষ :
;
Home / সারাদেশ / সালথায় বিএনপি নেতা শাহিনের মায়ের কবর জিয়ারত করলেন শামা ওবা‌য়েদ

সালথায় বিএনপি নেতা শাহিনের মায়ের কবর জিয়ারত করলেন শামা ওবা‌য়েদ

 

 

 

সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

সদ্য চিরবিদায় নেওয়া সালথা উপজেলা আটঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মুজিবুর রহমানের স্ত্রী ও সালথা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো: শাহিনুর রহমানের মায়ের কবর জিয়ারত করলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।

 

শনিবার বিকাল ৪ টার দি‌কে শাহিনুর রহমানের বা‌ড়ি‌তে যেয়ে প‌রিবা‌রের সদস‌্যদের খোঁজ খবর নিয়ে গভীর শোক প্রকাশ করেন ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং মরহু‌মের কবর জিয়ারত ক‌রেন শামা ওবায়েদ।

 

এসময় উপস্থিত ছি‌লেন, নগরকান্দা উপজেলা বিএনপির সহ-সভাপতি ও লস্করদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার, সালথা উপজেলা বিএনপির সহ-সভাপিত হুমায়ুন খা, অ্যাডভোকেট জাহিদ হাসান লাভলু, শাহীন মাতুব্বর, সালথা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাশার আজাদ, মো: শাহিনুর রহমান, আটঘর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবু বক্কার মোল্লা, সালথা উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি কালাম বিশ্বাস, যুবদল নেতা হাসান আশরাফ, এনায়েত হোসেন, ছাত্রদল নেতা সাইফুল আলম প্রমুখ।

 

এছাড়ার শামা ওবায়েদ সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মদনদিয়া গ্রামের রব মাতুব্বরের বাবার কবর ও যদুনন্দি ইউনিয়নের এডভোকেট সুজন ফকিরের বাবার কবর জিয়ারত ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং প্রত্যেকের রুহের মাগফেরাত কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;