নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চান্দরা নবীনের টেক এলাকার একটি বন্ধ খাবার হোটেল থেকে শনিবার(১১ মে) বিকেলে রফিকুল ইসলাম(৪০)নামের এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।নিহত ওই যুবক টাঙ্গাইল সদরের মালতিপাড়া গ্রামের মজনু মিয়ার ছেলে।ওই যুবক একই এলাকার মাটিয়া কলোনির নিজ বাড়িতে থেকে ওয়ালটন ফ্যাক্টরীর ১নং গেটের বিপরিত পাশে ফরিদ হোসেনের ভাতের হোটেলে কাজ করতেন।

নিহতের ভাই লুৎফর রহমান জানান নিহত রফিকুল ইসলাম মানসিক ভারসাম্যহীন ছিলেন। বর্তমানে খাবার হোটেলটি চার-পাচঁ দিন ধরে বন্ধ ছিলো ।এদিকে শনিবার দুপুরে হটাৎ ওই বন্ধ হোটেল থেকে প্রচন্ড র্দূঘন্ধ ছড়ালে আশেপাশের লোকজন খাবার হোটেলে গিয়ে দেখেন ওই যুবকের অর্ধগলীত লাশ পড়ে আছে ।পরে বিষয়টি পুলিশকে খবর দেয় স্থানীয়রা ।খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই নিহত যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে ।প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে কয়েকদিন আগে ওই যুবকের মৃত্যু হতে পারে ।কি কারনে মৃত্যু হয়েছে সেটা ময়না তদন্তের রির্পোট পেলে জানাযাবে ।
কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক মোস্তফা জামাল আরিফ জানান নিহত ওই যুবকের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে ।
projonmo21.com Popular bangla online newsportal