নিজস্ব প্রতিবেদক:
আসন্ন কালিয়াকের উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতিকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে জনসর্মথনে এগিয়ে আছেন সেলিম আজাদ ।ইতিমধ্যে ভোটের মাঠে সাধারন জনগনের কাছে সাড়া ফেলেছে মোটরসাইকেলে প্রতিক । এছাড়াও উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান হিসেবে জনগণ একবাক্যে সেলিম আজাদ কে চান তাদের অভিভাবক হিসেবে।
অপরদিকে উপজেলার বর্তমান ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ এগিয়ে আছেন সবদিক থেকে, প্রচার প্রচারণা সহ সামাজিক মানবিক ও ধর্মীয় সকল আয়োজনে এগিয়ে থাকেন জনাব সেলিম আজাদ। বিগত দিনে ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন।তিনি এবার উপজেলা পরিষদ র্নিবাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে উপজেলার প্রতিটি পাড়া মহল্লার অলি গলিতে সাধারন ভোটরদের কাছে ভোট চাইছেন ।আর স্ধাারন ভোটারগন তার ডাকে সাড়া দিয়ে আগামী ২১ মে অনুষ্ঠিত উপজেলা র্নিবাচনে ভোট দিয়ে জয়যুক্ত করে ।উপজেলা পরিষদের অভিভাবক হিসেবে র্নিবাচিত করবেন এটাই আশা ব্যাক্ত করছেন চেয়ারম্যান প্রার্থী সেলিম আজাদ ।
এছাড়াও সেলিম আজাদ গাজীপুর জেলা যুবলীগের একমাত্র যুগ্ন আহ্বায়ক ও বাংলাদেশ উপজেলা এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন সেলিম আজাদ একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, নির্ভীক সাহসী মানবিক মিষ্টভাষী সেলিম আজাদ বরাবরই দানশীল ও সরকারের সকল উন্নয়ন কাজে সম্পৃক্ত থেকে কালিয়াকৈর উপজেলার উন্নয়নে ব্যপক পরিমাণ কাজ করেছেন সেলিম আজাদ।

কালিয়াকৈর উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা যায়, উপজেলায় সেলিম আজাদ একজন নিরহংকারী জনদরদী কর্মী বান্ধব নেতা, এমন একজন আদর্শ নেতাকে উপজেলা পরিষদ নির্বাচনে কালিয়াকৈর উপজেলার চেয়ারম্যান করে আমাদের কালিয়াকৈরের মাটি ও মানুষের উন্নয়নের দায়িত্ব তুলে দিতে চাই জনাব সেলিম আজাদ এর হাতে, আগামী ২১ মে উপজেলা নির্বাচনে ভোটের মাধ্যমে বিজয়ী করে কালিয়াকৈর উপজেলা চেয়ারম্যান হিসেবে র্নিবাচিত করে উপজেলার অভিভাবক বানাতে চান সাধারন ভোটারগন ।
projonmo21.com Popular bangla online newsportal