নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কালিয়াকৈরের বাড়বাড়িয়া এলাকায় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন ও বিক্রির দায়ে ৪ জনকে কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের ম্যজিষ্ট্রেট কাউছার আহাম্মেদ বড়বাড়িয়া এলাকায় ভ্রামমান আদালত পরিচালনা করে তাদের ওই রায় প্রদান করেন।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, কালিয়াকৈরের সুত্রাপুর ইউনিয়নের বাড়বাড়িয়া এলাকায় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে উত্তোল ও বিক্রি করে আসছে একটি চক্র। খবর পেয়ে মঙ্গলবার দুপুরে ওই এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন ও বিক্রির দায়ে ফারুক হোসেন(৩১),সুজন খান(৩৮), আব্দুল জলিল (৫০) ও নাজমুল হোসেনকে(২৪) ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ তাদের ওই রায় প্রদান করেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ বলেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, গাজীপুর আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের নির্দেশনায় উপজেলার বড়বাড়িয়া গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অবৈধভাবে মাটি উত্তোলন ও বিক্রির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।
projonmo21.com Popular bangla online newsportal