সর্বশেষ :
Home / সারাদেশ / ৩০ ঘন্টা পার সুন্দরবনে আগুন সম্পুর্ণ নিয়ন্ত্রণে 

৩০ ঘন্টা পার সুন্দরবনে আগুন সম্পুর্ণ নিয়ন্ত্রণে 

 

শাহাদাত হোসেন নোবেল খুলবা থেকে।

 

সুন্দরবনে আগুন লাগার ৩০ ঘন্টা পার আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ইতোমধ্যে আগুন রাতেই ছড়িয়ে পড়েছে বনের ৫ কিলোমিটারের বেশি এলাকায়।

ফায়ার সার্ভিস, বনবিভাগ ও বন বিভাগের সহযোগী বিভিন্ন সংগঠনের পাশাপাশি আগুন নেভাতে অংশ নিয়েছে বাংলাদেশ নৌবাহিনী, বিমান বাহিনী ও কোস্টগার্ড।

আজ সকালে বাংলাদেশ বিমার বাহিনীর একটি হেলিকপ্টার আগুন জ্বলতে থাকা এলাকার ওপর দিয়ে টহল দিতে দেখা গেছে।

শুরুতে নৌ বাহিনীর মোংলা ঘাটির কমান্ডার লেফটেন্যান্ট আরাফাতুল আরেফিনের নেতৃত্বে ১০ সদস্যের একটি ফায়ার ফাইটার টিম আগুন নেভানোর কাজে অংশ নিয়েছে।

ফায়ার সাভির্স ও সিভিল ডিফেন্স বাগেরহাট এর উপ পরিচালক মামসুন আহম্মেদ জানান, জেলার ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে ঘটনাস্থল থেকে ভোলা নদী অনেক দূরে হওয়ার কারণে পানি সংকটে আগুন নেভাতে সমস্যা হচ্ছিল।

তিনি জানান, কতটুকু এলাকা আগুন ছড়িয়ে পড়েছে তা নির্ধারণ করা যাচ্ছে না। বনের মধ্যে শুকনো গাছ আর পাতা পড়ে থাকার কারণে সহজেই আগুন ভয়াবহ আকার ধারণ করছে এবং বিস্তৃতি লাভ করছে।

গতকাল শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া টহল ফাঁড়ি সংলগ্ন গহীন বনে আগুন লাগার ঘটনা ঘটে। এর পর ৩০ ঘন্টা অতিবাহিত হবার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!