নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কালিয়াকৈরে পুকুরে সহপাঠিদের সাথে গোসল করতে নেমে তানজিম ইসলাম(১৮) নামের কলেজ ছাত্র নিখোঁজের ৪ ঘন্টা উদ্ধার চালিয়ে লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।এ ঘটনায় শরীফ হোসেন(১৯) আরেক সহপাঠিকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে স্থানীয়রা
শনিবার দুপুরে উপজেলার মাঝুখান এলাকার র্ধম খাঁর পুকুরে গোসল করতে নেমে এ র্দুঘটনা ঘটে ।নিহত ওই কলেজ ছাত্র ঝিনাইদহ সদও উপজেলার দৌগাছি গ্রামের আক্তার হোসেনের ছেলে ।নিহত ওই কলেজ ছাত্র উপজেলার মৌচাক জামতলা এলাকার আব্দুস সামাদের বাসায় স্বপরিবারে ভাড়া থাকেন ।সে কোনাবাড়ি এম ই এইচ আরিফ কলেজের একাদ্বশ শ্রেনীর বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন ।তার বাবা আক্তার হোসেন মন্টিস কারখানায় চাকুরী করেন ।
স্থানীয়রা ও নিহতের পরিবার ,পুলিশ সূত্র জানায় শনিবার দুপুরে কলেজ খোলার পর তানজিম সহ ছয় সহপাঠি অতিরিক্ত তাপদাহের কারনে মাঝুখান এলাকার র্ধমখাঁ পুকুরে গোসল করতে এসে দুপুর একটার দিকে নিঁেখাজ হয় ।এদিকে চারবন্ধু গোসল শেষে উপরে উঠলেও বাকি দুইবন্ধু নিখোজ হয় এদিকে শরীফ কে জীবিত উদ্ধার করা গেলেও তানজিম নিখোজ থাকে ।এদিকে অন্যন্য সহপাঠিদের আত্মচিৎকারে ছুটে আসে ।পরে কালিয়াকৈরে ফায়ার সার্ভিসে খবর দিলে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস আসে ।এদিকে টঙ্গী থেকে ফায়ার সাভির্সের ডুবুরি দল আসতে দেরি হওয়ায় স্থানীয়রা নিহত কলেজ ছাত্রের লাশ উদ্ধারে পুকুরে নেমে ৪ ঘন্টা চেষ্টা চালিয়ে বিকাল পাচটার দিকে নিহতের মরদেহ উদ্ধার করে ।
এ ঘটনায় মৌচাক ফাড়িঁ পুলিশের উপ- পরির্দশক সাইফুর রহমান মুন্সি জানান বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে তানজিম নামের কলেজ ছাত্র নিহত হন পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় লাশ উদ্ধার করা হয়েছে ।লাশ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে ।
projonmo21.com Popular bangla online newsportal