নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদ নির্বাচন থেকে সড়ে দাড়ালেন চেযারম্যান প্রাথী মুরাদ কবির(কাপ পিরিছ প্রতিক) ।মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর স্বজন থাকায় তিনি নির্বাচন থেকে সড়ে দাড়ান । এদিকে প্রতিক বরাদ্দের আগে প্রার্থীতা প্রত্যাহারের সুযোগ থাকলেও প্রতিক পাওয়ার পরের দিন নিজ থেকে সড়ে দাড়ান এক সাংবাদিক সম্মেলনে মুরাদ কবির এ প্রত্যাহারের ঘোষনা দেন ।
মুরাদ কবীর উপজেলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন । অপরদিকে মুক্তিযুদ্ধ মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের ভাতিজা।
শুক্রবার(৩ মে) সকালে উপজেলার সফিপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি নির্বাচন থেকে সড়ে যাওয়ার ঘোষনা দেন।
সংবাদ সম্মেলনে মুরাদ কবীর বলেন,আমি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর স্বজন। ভেবেছিলাম নির্বাচনে দলীয় সিদ্ধান্ত সিথিল হবে। দল সিদ্ধান্তে অবিচল
থাকায় আমি আমার নির্বাচনী কার্যক্রম থেকে নিজেকে ঘুটিয়ে নিলাম। এ ছাড়া মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি আস্তা রেখে আমি
নির্বাচন থেকে সড়ে দাড়ানোর সিধান্ত নিয়েছি। আমার কারনে মুক্তিযুদ্ধ মন্ত্রী বিব্রত হবেন তা হয়না। এ জন্য প্রতিক পাবার পরেও
নির্বাচন না করার সিধান্ত নিয়েছি। তিনি কোন বাক্তিকে সমর্থন দেননি। তিনি বলেন দুজন প্রার্থীই আমার দলের। ফলে কাউকে এককভাবে
সিন্ধান্ত দেয়নি। দলীয় নেতাকর্মী যারা আমার জন্য পরিশ্রম করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা রইল। তাদের ধন্যবাদ জানাই।
এ সময় সংবাদ সম্মেলনে উপস্তিত ছিলেন,উপজেলা আওয়ামী কৃষকলীগের সভাপতি আবুল কাশেম,পৌর কৃষকলীগের সভাপতি মিজানুর
রহমান,উপজেলা যুবলীগে সাবেক যুগ্ম আহবায়ক আবুল হাসেম,উপজেলা যুবলীগের সহ সভাপতি জসিম আহম্মেদ প্রমুখ।
projonmo21.com Popular bangla online newsportal