সর্বশেষ :
Home / সারাদেশ / কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কালিয়াকৈর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে পিক আপ ভ্যান ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। শুক্রবার ভোরে উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের দেওয়ান সিএনজি পাম্পের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে। এতে মুরগি বুঝাই পিক আপ ভ্যানের দুই হেলপার নিহত হয়েছেন।এ ঘটনায় ট্রাক ও পিক আপ ভ্যানেটিকে হেফাজতে নিয়েছে নাওজোর হাইওয়ে পুলিশ।

নিহতরা হলেন মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কুমুরিয়া গ্রামের পান্নু মিয়ার ছেলে শামীম হোসেন (১৮) ও কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দাইয়েরপাড় গ্রামের আব্দুল সাত্তারের ছেলে আবুল কাশেম (২১) । স্থানীয়রা ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায় ভোর ছয়টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে পল্লীবিদ্যুৎ দেওয়ান সিএনজি পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৬-২১৯৯) সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় চন্দ্রা গাভী মুরগি বুঝাই পিক আপ ভ্যান(ঢাকা মেট্রো -ন-১৫-০৯৮৪) পিছনে ধাক্কা দিলে ঘটনাস্থলে পিক আপ ভ্যানের দুই হেলপার সহ তিনজন মারাত্মক ভাবে আহত হয়।পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াদীন বলে জানিয়েছেন নাওজোর হাইওয়ে পুলিশের ওসি শাহাদাত হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!