সর্বশেষ :
Home / সারাদেশ / তৃষ্ণার্তদের মাঝে কালিয়াকৈর গ্রুপের শরবত বিতরণ

তৃষ্ণার্তদের মাঝে কালিয়াকৈর গ্রুপের শরবত বিতরণ

 

প্রতিনিধি,কালিয়াকৈর )গাজীপুর

ভয়াবহতা তাপদাহে জনজীবন যেমন বিপর্যস্ত তার চেয়ে বেশি বিপর্যস্ত দিনমজুর,খেটে খাওয়া মানুষ ও নিম্ম আয়ের মানুষের জীবন।দেশব্যাপী বয়ে চলা প্রচন্ড তাপদাহের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করলেও দিনমজুর, রিক্সা চালক খেটে খাওয়া মানুষেরা তাদের পেটে দুমুঠো খাবার যোগাড়ের জন্য বের হতে হয় কাজের সন্ধানে।তাই তো খেটে খাওয়া তৃষ্ণার্ত মানুষের তৃষ্ণা নিবারণের জন্য এগিয়ে এসেছে ফেইসবুক ভিত্তিক সংগঠন “কালিয়াকৈর গ্রুপ”। ফেসবুক ভিত্তিক এই কালিয়াকৈর গ্রুপটি এর আগেও ১০০০ মানুষের মাঝে শরবত ও পানীয় বিতরণ করেছেন। তারই ধারাবাহিকতায় গতকাল পহেলা মে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাস স্ট্যান্ড চত্বর,বাজার ও কালিয়াকৈর মডেল মসজিদের সম্মুখে সহস্রাধিক মানুষের মাঝে শরবত ও পানীয় বিতরণ করেছেন। কোন ব্যক্তি বা গোষ্ঠীর কাছ থেকে কোন রকমের আর্থিক সহায়তা ছাড়াই শুধু ফেসবুক ভিত্তিক সংগঠন কালিয়াকৈর গ্রুপের এ্যডমিন নব রহমান ও তার কয়েকজন বন্ধু মিলে তৃষ্ণার্ত হাজার মানুষের মাঝে ঠান্ডা শরবত ও পানীয় বিনামূল্য বিতরণ করছেন। গতকাল দুপুর বারোটার দিকে দেখা গেছে প্রচন্ড গরমে ও প্রখর রোদে নব রহমান ও তার বন্ধুরা মিলে ডেকে ডেকে তৃষ্ণার্ত মানুষের মাঝে ঠান্ডা শরবত পানীয় পরিবেশন করছেন। এ সময় কালিয়াকৈর গ্রুপের এ্যডমিন নব রহমান স্বদেশ প্রতিদিনকে জানান,যেহেতু প্রচন্ড গরমে ও তাপদাহে জনজীবন অতিষ্ঠ-মানুষ তৃষ্ণার্ত, পরিশ্রান্ত তাই তাদেরকে একটু স্বস্তি দিতে কালিয়াকৈর গ্রুপের পক্ষ থেকে সামান্য আয়োজন করেছি। নব রহমান আরো বলেন, আমাদের এই সংগঠনটি একটি অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন আমাদের এই কালিয়াকৈর গ্রুপে৩০হাজারেরও অধিক সংখ্যক সদস্য রয়েছে।আমরা কালিয়াকৈর গ্রুপের পক্ষ থেকে অসহায় দরিদ্র মানুষদের সহায়তা করে থাকি।যেমন দুর্ঘটনার শিকার হওয়া মানুষদের আমরা চিকিৎসার ব্যবস্থা করে থাকি। কালিয়াকৈর গ্রুপের পক্ষ থেকে চলাফেরায় অক্ষম এমন মানুষদের আমরা হুইল চেয়ারের ব্যবস্থা করেছি।যদি কারো রক্তের প্রয়োজন হয় আমরা চেষ্টা করি তাদের সেই রক্ত দিয়ে সহযোগিতা করার জন্য। ফেইসবুক ভিত্তিক সংগঠন কালিয়াকৈর গ্রুপটি সর্বদা মানব কল্যাণে ভূমিকা রাখবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন গ্রুপের এ্যডমিন নবর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!