জলঢাকা, নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর জলঢাকায়
আন্তর্জাতিক মহান মে দিবস পালন উপলক্ষে পৃথক পৃথক ভাবে উপজেলা মটর শ্রমিক ইউনিয়ন ও শ্রমিক ঐক্য পরিষদ সহ বিভিন্ন শ্রমিক সংগঠন বর্নাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শ্রদ্ধা নিবেদন করে।
বুধবার বাসষ্টান্ডস্থ মটর শ্রমিক সহ বিভিন্ন শ্রমিক সংগঠন স্ব স্ব কার্যালয়ে
সকালে জাতীয়, সংগঠনের পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিনের কার্যক্রমের শুভ শুচনা করেন। পরে স্ব স্ব সংগঠনের শোভাযাত্রা শহর প্রদক্ষিন শেষে সংগঠন সমুহের কার্যালয় প্রাঙ্গনে আয়োজিত আলোচনা সভায় মিলিত হয়। মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে বাসস্টান্ডচত্বরে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা আ,লীগের যুগ্ন সম্পাদক সারোয়ার হোসেন সাদের, নব নির্বাচিত মেয়র নাসিব সাদিক হোসেন নোভা, মটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আব্দুর রশিদ, কোষাধ্যক্ষ মোক্তার হোসেন,
সহ ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ প্রমুখ।
অন্যদিকে শ্রমিক ঐক্য পরিষদ দিবসটি পালন করেছে। এতে উপস্থিত ছিলেন
উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, সংগঠনের সভাপতি পরেশ চন্দ্র কাচু, সাধারন সম্পাদক জোনাব আলী সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।
projonmo21.com Popular bangla online newsportal