নুরুল ইসলাম,মানিকগঞ্জ থেকে:
গরমের এই সময়ে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার সাধারণ পথচারী ও নিম্নআয়ের অন্তত দুই শতাধিক মানুষকে খাবার স্যালাইন, ঠান্ডা পানি এবং শরবত খাইয়েছে রাইট টক বাংলাদেশ মানিকগঞ্জ জেলা শাখা।
শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরে মানিকগঞ্জ জেলা শাখার আয়োজনে দৌলতপুর উপজেলার থেকে এ কার্যক্রম পরিচালিত হয়। রাইট টক বাংলাদেশের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ।গরমে সড়কে দায়িত্বরত রিকশাচালক, অটোরিকশা চালক এবং পথচারীদের মাঝে খাবার স্যালাইন, শরবত এবং ঠান্ডা পানি বিতরণ করা হয়। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে রাইট টক বাংলাদেশ মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ মাহবুব আলম রাসেল,সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আল মামুন,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ,দপ্তর সম্পাদক মোঃ সানোয়ার হোসেন,সাংগঠনিক সম্পাদক মোঃ এসকে রাসেল উপস্থিত থেকে এ কার্যক্রম পরিচালনা করেন।
এসময় দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জুয়েল রানা বলেন, প্রচণ্ড তাপদাহে অতিষ্ঠ জনজীবন। তীব্র গরমে সড়কে চলাচলকারী মানুষদের পানিশূন্যতার বিষয়টি মাথায় রেখে রাইট টক বাংলাদেশ মানিকগঞ্জ জেলা শাখার এ উদ্যোগ গ্রহণ করেছে। রাস্তায় যেসব মানুষ বেরিয়েছেন তাদের বেশিরভাগই জরুরি কাজেই বের হয়েছেন। প্রচণ্ড গরমে সেসব মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে এ কার্যক্রম চালানো হয়েছে। এসময় উদ্যোগে সহযোগিতা করেন দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোঃ নুরুল ইসলাম,কৃষকলীগ নেতা সুবদ হোসেন,সাংবাদিক আমিনুর রহমান ছোয়াদ প্রমুখ।
projonmo21.com Popular bangla online newsportal