সর্বশেষ :
Home / সারাদেশ / কালিয়াকৈরে বৃষ্টির জন্য নামাজ ও মোনাজাত অনুষ্ঠিত

কালিয়াকৈরে বৃষ্টির জন্য নামাজ ও মোনাজাত অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

 

গারা দেশে কয়েকদিন ধরে তীব্র তাপদাহ বইছে এদিকে গাজীপুরের কালিয়াকৈরে তীব্র তাপদাহ থেকে মুক্তির আশায় বৃষ্টির জন্য বিশেষ নামাজ সালাতুল ইস্তিকার আদায় করেছেন স্থানীয়রা। নামাজ শেষে বৃষ্টি চেয়ে বিশেষ মোনাজাতে উপস্থিত থেকে প্রায় ৪ শতাধীক মানুষ এ বিশেষ মোনাজাতে অংশ নেয়।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার মৌচাক কারুল সুরিচালা জিসকার লাল মাঠে বৃষ্টির জন্য বিশেষ এ নামাজ আদায় শেষে এ মোনাজাত করা হয়।

 

বৃষ্টির জন্য বিশেষ এ নামাজ সালাতুল ইস্তিকার নামাজে ইমামতি ও দোয়া পরিচালনা করেন কারুল সুরিচালা জামে মসজিদের ইমাম ও খতিব মো:আলহাজ আব্দুল আওয়াল।

 

কারুল সুরিচালা জামে মসজিদের ইমাম ও খতিব মো:আলহাজ আব্দুল আওয়াল বলেন, বৃষ্টিপাত না হলে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.) সাহাবিদের নিয়ে খোলা ময়দানে ইস্তিকার নামাজ আদায় করতেন। সে জন্য মহান সৃষ্টিকর্তার কাছে আমাদের পাপের জন্য তওবা এবং ক্ষমা চেয়ে দুই রাকাত নামাজ আদায় করে বৃষ্টির জন্য মোনাজাত করেছি। বৃষ্টি বা পানির জন্য আল্লাহ সালাতের মাধ্যমে চাইতে বলেছেন। তাই আমরা সবাই একত্র হয়ে এ নামাজ আদায় করেছি। তিনি আরো বলেন সালাতুল ইস্তিকার নামাজ পর পর তিন দিন আদায় কতে হয় তাই স্থানীয় মুসল্লিদের সাথে আলোচনা করে আগামী দুদিন এই একই স্থানে সালাতুল ইস্তিকারনামায় আদায়ের সিদ্ধান্ত নেয়া

হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!