হাসানুজ্জামান সিদ্দিকী হাসান
জলঢাকা, নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর জলঢাকা পৌরসভার সতীঘাটে সরকারি খাস জায়গা থেকে কিছু দিন আগে নয়টি ইউক্যালিপটাস গাছ কেটে হজম করছে মিজানুর রহমান নামে এক ব্যাক্তি। নয়টি গাছের আনুমানিক বাজার মূল্য প্রায় দেড় লাখ টাকা বলে নিশ্চিত করেছেন স্থানীয় জনগন।
স্থানীয় সূত্র ও সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার পৌরসভা এলাকার সতীঘাট এলাকার শশ্বানের পার্শ্বের গ্রামে সরকারি খাস খতিয়ানভুক্ত জায়গা থেকে ১ ঘন্টায় নয়টি ইউক্যালিপটাস গাছ ৭ জন লোকদিয়ে কেটে স্থানীয় এক ব্যাবসায়ীর নিকট বিক্রি করে হজম করেছে ওই এলাকার মিজানুর রহমান।
এ বিষয়ে মিজানুর রহমান বলেন, ‘আমি সরকারি জায়গা থেকে গাছ কাটিনি। আমার মালিকানা জায়গা জমি থেকে গাছ কেটেছি।এই গাছ গুলো আমার বাপ-দাদা লাগিয়েছে, এখন আমার প্রয়োজনে কেটেছি।
তিনি সাংবাদিকদের বলেন গাছ ১ ঘন্টায় কাটছি এবং হজম করছি।তো কি হইছে আপনাদের। আপনারা আমার কিছু করতে পাবেন না। এখন
আপনারা যা পারেন করেন।
এ বিষয় জলঢাকা পৌরসভার উপ-সহকারী ভূমি কর্মকর্তা (তহশিলদার) জানান,মিজানুর রহমানের গাছ কাটার বিষয়ে অভিযোগ পেয়ে আমি সরেজমিন গিয়ে ওই জায়গাটি দেখেছি। সরকারী কাগজে ও রেজিস্ট্রারে সেখানে ৪৭৯ দাগে ৬৩ শতক সরকারী খাস জমি আছে। গাছ গুলো খাস জায়গায় নাকি তাহার নিজের জায়গায় সেটি জানার জন্য সহকারী কমিশনার ভুমি স্যারের নির্দেশে মঙ্গলবার বিকালে জায়গাটি উপজেলা সার্ভার ও আমিন দিয়ে জমি মেপে সীমানা নির্ধারণ করে পিলার গেথে দেখা যায় গাছ গুলো সরকারী খাস জায়গার। তাই মিজানুরকে বলেছি বুধবারের মধ্যে গাছ সহ সহকারী কমিশনার ভুমি স্যারের সাথে দেখা করার জন্য। বুধবার বিকাল পর্যন্ত তিনি না আসায় এখন তার বিরুদ্ধে আমরা
আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ সহ মামলা করা হবে।
উপজেলা সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা এবিএম সারোয়ার রাব্বি
জানান, আমি বিষয়টি পৌর ভুমি কর্মকর্তাকে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশ দিয়েছি।
projonmo21.com Popular bangla online newsportal