কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীদের সাথে নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ এসএম ইমাম রাজী টুলুর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এই সময় কয়েকজন গণমাধ্যমকর্মী এলাকার বেশকিছু সমস্যা বিষয়াদি ইউএনও’র নিকট তুলে ধরেন। সেই সব সমস্যার সমাধানে প্রয়োজনীয় প্রদক্ষেপ নেয়ার জন্য ইউএনও’র কাছে জোর দাবি জানান গণমাধ্যমকর্মীরা।
ইউএনও শেখ এসএম ইমাম রাজী টুলু এলাকার উন্নয়নে এবং সমস্যাগুলোর সমাধানে উপস্থিত সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন । তিনি বলেন, আমি গণমাধ্যমকর্মী বান্ধব একজন লোক। আমি সকলের কাছে সহযোগিতা কামনা করছি। কোনো কিছু জানানো থাকলে জানাবেন এবং প্রয়োজন হলে বলবেন। কেউ রাগ করে আমরা কাছ থেকে দূরে থাকবেন না। আপনাদের সার্বিক সহযোগিতা নিয়ে কাজ করতে চাই।
এই সময় উপস্থিত ছিলেন সাংবাদিক আশরাফুল আলম আইয়ুব, ইব্রাহীম খন্দকার, আল আমিন দেওয়ান, আব্দুর রহমান আরমান, আব্দুল গাফফার, মোহাম্মদ আবদুর রহমান, কাজী মোহাম্মদ ওমর ফারুক, ওমর আলী মাষ্টার, রিয়াদ হোসাইনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ।
projonmo21.com Popular bangla online newsportal