সর্বশেষ :
Home / সারাদেশ / কালিয়াকৈরে ট্রাক সিএনজি সংঘর্ষে নিহত ১ 

কালিয়াকৈরে ট্রাক সিএনজি সংঘর্ষে নিহত ১ 

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কালিয়াকৈর ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে এক সিএনজি চালক নিহত হয়েছেন ।এ ঘটনায় ঘাতক ট্রাক ও চালককে আটক করেছে পুলিশ ।সোমবার (২২ এপ্রিল)ভোর রাতে উপজেলার চাপাইর এলাকায় কালিয়াকৈর টু মাওনা আঞ্চলিক সড়কের সৌরভ গার্ডেনের সামনে এ র্দূঘটনা ঘটে ।

নিহত ওই সিএনজি চালক হলেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার তেলিনা গ্রামের মুক্তার দেওয়ানের ছেলে শহীদুল দেওয়ান(৩৫) ।সে সিএনজি চালিয়ে জীবিকা র্নিবাহ করতেন ।

প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ সূত্র জানায় নিহত ওই সিএনজি চালক মাওনা থেকে সিএনজি নিয়ে কালিয়াকৈর আসছিলেন ।এদিকে চাপাইর এলাকার সৌরভ গার্ডেনের সামনে আসলে কালিয়াকৈর থেকে ছেড়ে আসা ট্রাকের সাথে সিএনজির মুখোমুখি সংর্ঘষ হলে ঘটনাস্থলে শহিদুল দেওয়ান নিহত হন ।অপরদিকে দুমরে মুছড়ে যায় সিএনজি গাড়ি ।পরে স্থানীয়রা ও ট্রাক ও তার চালকে আটক করে পুলিশে খবর দেয় ।পরে খবর পেয়ে ট্রাক ও তার চালককে আটক করে কালিয়াকৈর থানা পুলিশ ।এদিকে নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়া লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয় ।

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক আব্দুল রাজ্জাক রাজু জানান লাশ উদ্ধার করে ময়নাতদন্ত ছাড়া নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে ।ট্রাক ও চালককে আটক করা হয়েছে ।এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াদিন ।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!