সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
দ্বিতীয় ধাপে ফরিদপুর জেলার সালথা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন, মোট ১২ জন প্রার্থী অনলাইনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
রবিবার (২১ এপ্রিল) বিকেল সাড়ে ৬ টায় সালথা উপজেলা নির্বাচন অফিসার মো. ইমরানুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন সালথা উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর ও সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান।
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছে সালথা উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান মো. আসাদ মাতুব্বর, ফরিদপুর জেলা যুবলীগের আহব্বায়ক কমিটির সদস্য শওকত হোসেন মুকুল, সালথা উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বাদল হোসেন, সালথা উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আমিন খন্দকার, তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন ও ওয়াজেদ সেক।
এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন সালথা উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. মোরশেদা খাতুন, মোছা. শিরি বেগম, ফারজানা ইয়াসমিন ও সোহেলী বেগম।
প্রথম বারের মতো অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার বিধান বাধ্যতামূলক করা হয়েছে। ফলে প্রার্থী হতে ইচ্ছুক ব্যক্তিদের মনোনয়নপত্র জমা দিতে হয় অনলাইনে নির্ধারিত পদ্ধতিতে। এতে করে কোন প্রার্থী তাঁদের কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ পাইনি।
নির্বাচন অফিস সুত্রে জানা যায়, রবিবার ২১ এপ্রিল ছিল মনোনয়নপত্র জমার শেষ দিন, বাছাই ২৩ এপ্রিল, প্রত্যাহারের শেষ দিন ৩০ এপ্রিল। ২১ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
সালথা উপজেলা ৮ টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৪২ হাজার ১ শত ৪৮ টি, এদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৭৪ হাজার ৪ শত ৪৪ টি ও নারী ভোটারের সংখ্যা ৬৭ হাজার ৭ শত ৪ টি।
মনোনয়ন পত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করে সহকারী রিটানিং অফিসার ও সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান বালী জানান, আগামী ২১ মে সালথা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন করতে সকল ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
projonmo21.com Popular bangla online newsportal